ডেটা ট্রানজিটে 'আনফিল্টার' সুবিধা পেলো স্টারলিংক

ডেটা ট্রানজিটে 'আনফিল্টার' সুবিধা পেলো স্টারলিংক
৯ মে, ২০২৬ ২০:০৪  

ডেটা ট্রানজিটে বাংলাদেশে ননফিল্টার ডেটা সুবিধা পেলো স্টারলিংক। তাদের আবেদনের প্রেক্ষিতে স্টারলিংক-কে 'আনফিল্টার' সুবিধা দেয়ার কথা জানালেন বিটিআরসি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব) এমদাদ উল বারী।

৯ মে, শনিবার দেশের নেটওয়ার্ক প্রকৌশলীদের নিয়ে অনুষ্ঠিত বিডিনগ এর ২১তম সম্মেলনের সমাপনীতে এমনটাই জানাবেন তিনি।

দুই দিনের কর্মশালা শেষে রাজধানীর উত্তরার একটি হোটেলে   সন্ধ্যাবধি তিনটি সেশনের পর অনুষ্ঠিত হয় সমাপনী অনুষ্ঠান। সম্মেলন শেষে সমাপনীতে সরকারি ওয়েব পোর্টাল ও দরপত্র আহ্বানে আইপিভি-৬ বাধ্যতামূলক করার ইচ্ছের কথা জানান বিটিআরসি চেয়ারম্যান।

 বললেন, নেটওয়ার্কের মিলে পৃথিবীর বাইরে আরও একটি জগত তৈরি হচ্ছে। তাই আমরা লাইসেন্সের বাধা তুলে দেয়ার কথা ভাবলেও তা সম্ভব হচ্ছে না। আমরা চাই এই খাতের সবাই যেন তার ন্যায্যতা পায়। আমরা চাই সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে আপনারা এই খাতকে সমৃদ্ধ করবেন।

তবে এজন্য শিগগিরই ব্যবসায়িদের নিয়ে একটি কমিটি গঠন করে দেয়া হবে বলে জানান তিনি।

আইএসপি ব্যবসার বর্তমান ও ভবিষ্যত নির্ধারণে একটি সার্ভে ও স্ট্যাডির জন্য আইএসপিএবি-কে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন বিপিসি পরিচালক ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রাজ্জাকুল ইসলাম। ডাটা উন্মুক্ত করার ক্ষেত্রে সুরক্ষা নিশ্চিতের সক্ষমতা অর্জনে আহ্বান জানান সরকারের এই শীর্ষ কর্মকর্তা।

বিডিনগ সাধারণ সম্পাদক বরকতুল আলম বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে  স্বাগত বক্তব্যে  ভারত নির্ভর সিডিএন থেকে বেরিয়ে এসে দেশী নিক্সগুলোর মধ্যে আন্তঃসংযোগের ওপর জোর দেন আইসপিএবি মহসচিব নাজমুল করিম ভূঁইয়া। 

এছাড়াও নেপালে অনুষ্ঠিতব্য স্যানগের ৪৪ তম সম্মেলনে নাম নিবন্ধন করতে আগামী ১৫ মে এর মধ্যে ফেলোশিপের জন্য আবেদন করার আহ্বান জানান আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম।

বিশষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বিটিআরসি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আলম পারভেজ বক্তব্য রাখেন। 

ডিবিটেক/আইএইচ/ইকে