যশোরে হাতকড়াসহ মাদকসেবীর পালানোর অভিযোগ

যশোর: যশোরের অভয়নগরে মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের হাতকড়াসহ এক মাদকসেবী পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ মে) রাতে উপজেলার নোয়াপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন বেঙ্গল রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঘটনার বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) এস. এম. নুরুজ্জামান। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে অভয়নগর […] The post যশোরে হাতকড়াসহ মাদকসেবীর পালানোর অভিযোগ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla

যশোরে হাতকড়াসহ মাদকসেবীর পালানোর অভিযোগ
৯ মে, ২০২৬ ১৯:৩৫  

যশোর: যশোরের অভয়নগরে মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের হাতকড়াসহ এক মাদকসেবী পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (৯ মে) রাতে উপজেলার নোয়াপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন বেঙ্গল রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

তবে ঘটনার বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) এস. এম. নুরুজ্জামান।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে অভয়নগর থানার এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বেঙ্গল রেলগেট এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় কালির চায়ের দোকানের পাশে গাঁজা সেবনের অভিযোগে এক যুবককে আটক করে পুলিশ। পরে তার হাতে হাতকড়া পরানোর পর কৌশলে তিনি পালিয়ে যান।

ঘটনার পর হাতকড়াসহ পালিয়ে যাওয়া ওই ব্যক্তিকে খুঁজতে শুরু করে পুলিশ।

তবে অভয়নগর থানার এসআই মোস্তাফিজুর রহমান মুঠোফোনে এ ঘটনার কথা অস্বীকার করেন। তিনি বলেন, ‘পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকসেবীরা পালিয়ে যায়। হাতকড়া নিয়ে পালানোর কোনো ঘটনা ঘটেনি।’

এ বিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দীপু বলেন, ‘শুনেছি যে একজন মাদকসেবী পুলিশের হ্যান্ডকাপ (হাতকড়া) পরা অবস্থায় পালিয়েছে। থানা পুলিশের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

The post যশোরে হাতকড়াসহ মাদকসেবীর পালানোর অভিযোগ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.