সিসিটিভি ক্যামেরা অবশ্যই বসাতে হবে

সিসিটিভি ক্যামেরা অবশ্যই বসাতে হবে
১২ এপ্রিল, ২০২৬ ০৮:৫২  

নকলের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের কথা পুনর্ব্যক্ত করে পরীক্ষার হল গুলোতে ‘সিসিটিভি ক্যামেরা অবশ্যই বসাতে হবে’ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষায় নকল প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে ড. মিলন  বলেছেনন, প্রতিটি স্কুল, কলেজ ও মাদরাসায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হলে শিক্ষা মন্ত্রণালয় থেকেই অনলাইনে পরীক্ষার হল পর্যবেক্ষণ করা যাবে। এতে শিক্ষকরা পড়াচ্ছেন কি না, ছাত্ররা ক্লাসে আছে কি না—সবকিছুই সরাসরি মনিটরিং সম্ভব হবে।

তিনি বলেন, “যত সমালোচনাই হোক, নকল প্রতিরোধ করতেই হবে। দায়িত্ব আমি পালন করবো, আপনারা আপনাদেরটা করবেন।” ১২ এপ্রিল, রবিবার রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজিত কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় নিজের দৃঢ়চেতা অবস্থান তুলে ধরেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির। এতে বিভিন্ন বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, “ঘাড় ঘোরালেই নকল হয় না। যারা নকল করবে, তা আমাদের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড থাকবে। ঘাড় ঘোরালেই বহিষ্কার করা হবে—এটা সঠিক নয়।”

তিনি জানান, পরীক্ষার সময় হেলিকপ্টারে ঘুরে কেন্দ্র পরিদর্শনের আর প্রয়োজন নেই। “পৃথিবী আজ হাতের মুঠোয়। একটি মোবাইল ফোন যদি পৃথিবীকে হাতের মুঠোয় নিয়ে আসতে পারে, তাহলে হেলিকপ্টার নিয়ে ঘুরতে হবে কেন?”—বলেন শিক্ষামন্ত্রী।

ড. মিলন আরও বলেন, প্রতিটি স্কুল, কলেজ ও মাদরাসায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হলে শিক্ষা মন্ত্রণালয় থেকেই অনলাইনে পরীক্ষার হল পর্যবেক্ষণ করা যাবে। এতে শিক্ষকরা পড়াচ্ছেন কি না, ছাত্ররা ক্লাসে আছে কি না—সবকিছুই সরাসরি মনিটরিং সম্ভব হবে।

নকলের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “যত সমালোচনাই হোক, নকল প্রতিরোধ করতেই হবে। দায়িত্ব আমি পালন করবো, আপনারা আপনাদেরটা করবেন।”

সভায় সভাপতিত্ব করেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির। এতে বিভিন্ন বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেন।

ডিবিটেক/জেএনও/ইকে