দেশে ইন্টারনেটের গতি কমতে পারে ৩ দিন ৮ ঘণ্টা
আন্তর্জাতিক সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণের কারণে আগামী ৯ এপ্রিল সকাল ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ছয়টা তিন দিন আট ঘণ্টাপর্যন্ত ইন্টারনেটের গতি কিছুটা ধীর হতে পারে।
৮ এপ্রিল, বুধবার বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিপিএলসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিমিইউই-৫ কনসোর্টিয়ামের এস,১.৫.১ শান্ট ফল্ট রিপেয়ার’ শীর্ষক একটি রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর ফলে ৯-১৩ এপ্রিল ৩ ঘণ্টা ৮ মিনিট ধরে ডেটা সেবা ব্যঘাত সৃষ্টি হতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে সিমিইউই-৫-এ প্রযুক্তিগত ত্রুটি চিহ্নিত করে মেরামতের কাজ শুরু করা হয়েছে। তবে এতে সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীরা তেমন প্রভাব পড়বে না বলেও আশ্বস্ত করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করা হবে।
এ বিষয়ে বিএসসিপিএলসির মহাব্যবস্থাপক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) জানিয়েছেন, বিকল্প রুটে ডেটা পাঠানোর ব্যবস্থা থাকায় বড় ধরনের সংকট তৈরির শঙ্কা নেই। তবুও কিছু আইএসপি এবং ব্যান্ডউইথ নির্ভর প্রতিষ্ঠানে অস্থায়ী ধীরগতি লক্ষ্য করা যেতে পারে।
ডিবিটেক/এমএআর/ইকে



