নভোএয়ারের সব রুটের টিকিটে ১৫ শতাংশ ছাড়

নভোএয়ারের সব রুটের টিকিটে ১৫ শতাংশ ছাড়
৫ এপ্রিল, ২০২৬ ১২:২৯  

সব রুটের টিকিটের মূল্যে ১৫ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে নভোএয়ার। এছাড়া কক্সবাজার ভ্রমণের জন্য আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজ রেখেছে প্রতিষ্ঠানটি। যাত্রীরা SUMMER15 প্রোমো কোড ব্যবহার করে নভোএয়ারের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ থেকে টিকিটের মূল্যে ১৫ শতাংশ ছাড়ের এ সুবিধা পাবেন।

৫ এপ্রিল, রবিবার এক বিজ্ঞপ্তিতে এই ছাড়ের তথ্যের সঙ্গে জানাগেলো বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার।

এছাড়া কক্সবাজার ভ্রমণকে আরো সহজ ও সাশ্রয়ী করতে সর্বনিম্ন ২ হাজার ৩২৩ টাকার মাসিক কিস্তিতে তিন দিন দুই রাতের আকর্ষণীয় কক্সবাজার ভ্রমণ প্যাকেজ অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। ছয় মাসের কিস্তি পরিশোধে কোনো ধরনের অতিরিক্ত চার্জ বা ফি দিতে হবে না। এ প্যাকেজের আওতায় কক্সবাজারের জনপ্রিয় ১৭টি হোটেলের মধ্যে পছন্দনুযায়ী যেকোনো একটি হোটেলে থাকতে পারবেন, হোটেল রুম অনুযায়ী প্যাকেজের মূল্য বৃদ্ধি পাবে।

অফারটি উপভোগ করতে ন্যূনতম দুজনের জন্য প্যাকেজ ক্রয় করতে হবে। এই প্যাকেজের আওতায় কক্সবাজার যাওয়া-আসার এয়ার টিকেট সব ধরনের ট্যাক্সসহ, হোটেলে থাকা, কক্সবাজার এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়া আসাসহ বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে।

ডিবিটেক/বিজ্ঞপ্তি/ইকে