লাক্স সুপারস্টার ফাইনালে ডিভাইস পার্টনার টেকনো
ক্যাম্পাস করেসপন্ডেন্ট ১৬ অক্টোবর, ২০২৬
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট ১৬ অক্টোবর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ২৬ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ২৮ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ৬ সেপ্টেম্বর, ২০২৬
সাত বছর পর জমকালো আয়োজনে ফিরে এসেছে দেশের জনপ্রিয় ট্যালেন্ট প্ল্যাটফর্ম লাক্স সুপারস্টার ২০২৫। এর গ্র্যান্ড ফাইনালের অফিসিয়াল ডিভাইস পার্টনার ছিল গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো।
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ অনুষ্ঠিত এই বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর বিদুষী বর্ণিতা বিজয়ীর মুকুট জেতেন। প্রতিযোগিতায় পাবনার নাজাহ নাওয়ার বিনতে নুরুল প্রথম রানার-আপ এবং চট্টগ্রামের আমিনা ইসলাম দ্বিতীয় রানার-আপ হন।
অনুষ্ঠানটি ছিল তারকাখচিত এক গ্ল্যামারাস আয়োজন, যেখানে বিনোদন অঙ্গনের অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার শীর্ষ পাঁচে ছিলেন বিদুষী বর্ণিতা, নাজাহ নাওয়ার বিনতে নুরুল, আমিনা ইসলাম, নুসরাত আফরিন ইয়ুমনা এবং তিস্তা পাল।
অফিসিয়াল ডিভাইস পার্টনার হিসেবে টেকনো শীর্ষ পাঁচ প্রতিযোগীর হাতে উপহার হিসেবে পাঁচটি স্মার্টফোন তুলে দেয়। প্রতিষ্ঠানটি জানায়, তরুণদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা এবং অনুপ্রেরণাদায়ী যাত্রাকে সম্মান জানাতেই এই উদ্যোগ।
২০০৫ সালে শুরু হওয়া লাক্স সুপারস্টার দীর্ঘদিন ধরে নতুন প্রতিভা খোঁজার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। ২০১৮ সালে বন্ধ হওয়ার পর বিরতির শেষে দশম সিজন নিয়ে এ বছর আবারও আয়োজনটি ফিরে এসেছে।
টেকনো বলছে, এই আয়োজনে যুক্ত হওয়ার মাধ্যমে তারা বাংলাদেশের তরুণ প্রজন্ম, সৃজনশীলতা ও আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের সংযোগ আরও জোরদার করেছে।
ডিবিটেক/বিজ্ঞপ্তি/ইকে
সোহেল মৃধা ৫ অক্টোবর, ২০২৬
এ এইচ এম বজলুর রহমান ৪ অক্টোবর, ২০২৬
মোঃ হাসিবুর রশিদ ৩ অক্টোবর, ২০২৬
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
Oct 8, 2026
Sep 24, 2026
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
Total Vote: 42
হ্যা
Total Vote: 56
আশীর্বাদ

