পানির দামে কিস্তিতে টেকনো স্পার্ক ২০

পানির দামে কিস্তিতে টেকনো স্পার্ক ২০
২৮ মার্চ, ২০২৬ ০০:০০  

গ্রাহকদের জন্য বছরের সেরা অফার হিসেবে সহজ কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ দিয়েছে মোবাইল অপারেটর বাংলালিংক। অফারে কিস্তির সঙ্গে এক বছর পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারনেট ও মিনিট ব্যবহারের সুবিধায় দেয়া হচ্ছে টেকনো স্পার্ক ৪০ স্মার্টফোন।

ফোনটিতে রয়েছে ৫২০০ এমএএইচ ব্যাটারি, ১২০ হার্টজ রিফ্রেশ রেট ডিসপ্লে, ১২৮ জিবি স্টোরেজ ও ৬ জিবি র‍্যাম। ধুলাবালি ও সামান্য পানি থেকে সুরক্ষার জন্য এতে আইপি৬৪ রেটিংও যুক্ত করা হয়েছে।

বাংলালিংক এই অফারকে ‘পানির দামে’ স্মার্টফোন কেনার সুযোগ হিসেবে উল্লেখ করেছে। আগ্রহী গ্রাহকদের দ্রুত বাংলালিংকের নিকটস্থ স্টোর বা অফিসিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। 

ডিবিটেক/এসএস/ইকে