বাংলাদেশেও আসছে মেটাল ডিজাইনের ইনফিনিক্স এআই স্মার্টফোন

বাংলাদেশেও আসছে মেটাল ডিজাইনের ইনফিনিক্স এআই স্মার্টফোন
২৫ মার্চ, ২০২৫ ০৯:৪৪  
২৫ মার্চ, ২০২৫ ১৪:৪৫  

সদ্য অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে উন্মোচন হওয়া এআই নোট ৫০ সিরিজ শিগগিরই বাংলাদেশের বাজারে আনার খবর দিয়েছে ইনফিনিক্স বাংলাদেশ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, নোট ৫০ সিরিজের স্মার্টফোনগুলো ওয়ান-ট্যাপ ইনফিনিক্স এআই, আর্মারএলয় ম্যাটেরিয়ালস ও অল-রাউন্ড ফাস্টচার্জিং ৩.০-এর মতো অ্যাডভান্সড ফিচার দিয়ে তরুণ ব্যবহারকারীদের ফ্ল্যাগশিপ অভিজ্ঞতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে যাচ্ছে।

প্রথমবারের মতো, নোট ৫০ সিরিজে দামাস্কাস স্টিল ও অ্যারোস্পেস-গ্রেড অ্যালুমিনিয়ামের সংমিশ্রণে আর্মারএলয়-এর ট্রু-মেটাল ফ্রেম ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তিগত অগ্রগতি ফোনকে টেকসই করার পাশাপাশি ৪.৫ জি ওপেন-এয়ার নেটওয়ার্ক স্ট্রাকচার এর মাধ্যমে আরও উন্নত নেটওয়ার্ক সংযোগও নিশ্চিত করবে, যা বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে কার্যকরী হবে।

গ্লোবাল লঞ্চের পর নোট ৫০ সিরিজ এখন বাংলাদেশের বাজারে আসতে প্রস্তুত। নতুন এই নোট সিরিজ এআই-চালিত উদ্ভাবন, প্রিমিয়াম ডিজাইন ও ফ্ল্যাগশিপ ফিচার নিয়ে স্থানীয় গ্রাহকদের জন্য নতুন সম্ভাবনা উন্মোচন করবে।