স্বাধীনতা ও জাতীয় দিবসের ডাক ও ডাটাকার্ড উদ্বোধন

স্বাধীনতা ও জাতীয় দিবসের ডাক ও ডাটাকার্ড উদ্বোধন
২৫ মার্চ, ২০২৬ ০৪:৪৪  
২৫ মার্চ, ২০২৬ ০৭:০৩  
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগের ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড এবং একটি বিশেষ সিলমোহর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৫ মার্চ, বুধবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খামে সই করেন প্রধানমন্ত্রী। এসময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হলেন ফকির মাহবুব আনাম এবং ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুন নাসের খান ও বাংলাদেশ ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন। 

স্মারক ডাকটিকিট, ডাটাকার্ডে সই করে ও সিলমোহর অঙ্কিত করার পর সেগুলো খামে ভরে মন্ত্রী ফকির মাহবুব আনামের হাতে হস্তান্তর করেন এবং সবার জন্য উন্মুক্ত করে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

পরে এ বিষয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে আসেন এবং তার কিছু দাপ্তরিক কাজ সারেন। এরপরই ডাক টিকেট উন্মোচন করেন। এরপর জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় বিষয়ে বৈঠকের পর প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা এবং সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে বসবেন। দুপুর ১টা ৩০ মিনিটে রেশম শিল্পের আধুনিকায়নের করণীয় নির্ধারণে আরেকটি সভা অনুষ্ঠিত হবে। পরে দুপুর ২টা ৩০ মিনিটে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি।  সবশেষে বিকাল ৪টা ৩০ মিনিটে মন্ত্রিপরিষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নিয়মিতভাবে বৃহস্পতিবার এ বৈঠক অনুষ্ঠিত হলেও, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এবার তা এগিয়ে আনা হয়েছে।’ 

ডিবিটেক/আইএইচ/ইকে