রবি-তে চরকির ঈদ স্পেশাল

রবি-তে চরকির ঈদ স্পেশাল
১৬ মার্চ, ২০২৬ ১৩:৩৭  

ঈদ উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ ডিজিটাল বিনোদন অফার চালু করেছে দেশের অন্যতম মোবাইল অপারেটর রবি আজিয়াটা পিএলসি। এ উদ্যোগে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি–এর সঙ্গে অংশীদারিত্ব করেছে প্রতিষ্ঠানটি।

এই চুক্তির আওতায় রবির গ্রাহকেরা সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির জনপ্রিয় সিনেমা, অরিজিনাল সিরিজ এবং ঈদ স্পেশাল কনটেন্ট উপভোগ করতে পারবেন। গ্রাহকেরা নিজেদের সুবিধা অনুযায়ী ৩ দিন থেকে ৩০ দিন মেয়াদী বিভিন্ন প্যাক নিতে পারবেন, যার মূল্য ৬১ টাকা থেকে ১৩১ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

১৬ মাের্চ, সোমবার রবি জানিয়েছে, গ্রাহকেরা দেশের যেকোনো স্থান থেকে মাই রবি অ্যাপ, রিচার্জ প্ল্যাটফর্ম (এমএফএস ও রিটেইল চ্যানেল) অথবা ইউএসএসডি ডায়াল কোডের মাধ্যমে সহজেই এই প্যাকগুলো কিনতে পারবেন।

ঈদের সময়ে পরিবার ও বন্ধুদের সঙ্গে মানসম্মত বিনোদনের সুযোগ তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে রবি। এর মাধ্যমে সাশ্রয়ী মূল্যে জনপ্রিয় ও ব্লকবাস্টার কনটেন্ট উপভোগ করে গ্রাহকদের ডিজিটাল বিনোদনের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা প্রতিষ্ঠানটির। 

ডিবিটেক/এনএ/ইকে