জামাল ভূঁইয়ার সঙ্গে হাত মেলালো অপো
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে অংশীদারিত্ব করেছে স্মার্টফোন ব্র্যান্ড অপো। এ উপলক্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিফা বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ ঘিরে বিশেষ স্ক্রিনিং ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
দেশের ফুটবলপ্রেমীদের বিশ্বকাপের উন্মাদনার সঙ্গে বাংলাদেশের ফুটবলের প্রতি সমর্থনকে আরও জোরদার করতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে অংশীদারিত্ব করেছে বৈশ্বিক স্মার্টফোন ব্র্যান্ড অপো।
১১ জুলাই, শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত এই উদ্যোগের মাধ্যমে দেশের ফুটবলপ্রেম এবং জাতীয় দলের অধিনায়কের প্রতি মানুষের ভালোবাসাকে উদযাপন করা হবে।
অপোর ভাষ্য, বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেরও নিজস্ব ফুটবল নায়ক রয়েছেন। জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া দেশের ফুটবলে নেতৃত্ব, নিষ্ঠা ও দেশপ্রেমের প্রতীক হিসেবে অসংখ্য তরুণকে অনুপ্রাণিত করে চলেছেন।
এই অংশীদারিত্বের অংশ হিসেবে অপো দেশব্যাপী বিশ্ববিদ্যালয়ভিত্তিক ফিফা ম্যাচ স্ক্রিনিং ক্যাম্পেইন ‘কোন বিশ্ববিদ্যালয় পাবে জামাল ভূঁইয়ার সঙ্গে সেমিফাইনাল দেখার সুযোগ?’ আয়োজন করেছে। ক্যাম্পেইনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ ক্যাম্পাসের পক্ষে ভোট ও সমর্থন জানাতে আহ্বান জানানো হয়েছে।
সবচেয়ে বেশি সমর্থন পাওয়া বিশ্ববিদ্যালয়ে আগামী ১৬ জুলাই অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচের বিশেষ স্ক্রিনিং আয়োজন করা হবে। সেখানে শিক্ষার্থীরা জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে একসঙ্গে খেলা উপভোগ করার সুযোগ পাবেন।
অপো বাংলাদেশের অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং বলেন, ফুটবল এমন একটি খেলা, যা সীমান্ত পেরিয়ে মানুষকে একত্রিত করে। প্রতিটি দেশেরই নিজস্ব ফুটবল নায়ক রয়েছে এবং বাংলাদেশের জন্য সেই নায়ক জামাল ভূঁইয়া। বাংলাদেশের ফুটবলকে সমর্থন করতে এবং দেশের মানুষের ফুটবলের প্রতি ভালোবাসা উদযাপন করতে পেরে অপো গর্বিত।
জামাল ভূঁইয়া বলেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করা সবসময়ই তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় সম্মানের বিষয়। তিনি বলেন, দেশের মানুষের ফুটবলের প্রতি ভালোবাসা অসাধারণ এবং এই আবেগ উদযাপনে অপোর সঙ্গে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত। বিজয়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বিশ্বকাপের সেমিফাইনাল উপভোগ করতে হবে।
//ডিবিটেক/এনও/ইকে//





