১৩ হাজার টাকায় মিলিটারি-গ্রেডের ফোন
মাত্র ১২ হাজার ৯৯৯ টাকায় মিলিটারি গ্রেডে নতুন স্মার্টফোন ‘ইনফিনিক্স স্মার্ট ২০’ উন্মোচন করেছে ইনফিনিক্স বাংলাদেশ। নতুন ফোনটি দুর্বল নেটওয়ার্ক কিংবা আশপাশের অতিরিক্ত শব্দের মধ্যে ভয়েসপ্রিন্ট নয়েজ রিডাকশন প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীর কণ্ঠ আলাদা করে শনাক্ত করে এবং পেছনের অপ্রয়োজনীয় শব্দ কমিয়ে দিতে সক্ষম বলে দাবি করেছে নির্মাতারা।
স্পেসিফিকেশন অনুযায়ী, ফোনটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ১২০ হার্টজ পাঞ্চ-হোল ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৮১ অক্টা-কোর প্রসেসর, ৪ জিবি র্যাম এবং ৬৪জিবি রম।
ডিভাইসটি ১.৫ মিটার উচ্চতা থেকে পতন সহনশীল মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন পেয়েছে, যা পড়ে যাওয়ার মতো সাধারণ দুর্ঘটনায় অতিরিক্ত সুরক্ষা দেয়। পাশাপাশি রয়েছে আইপি৬৪ মানের পানি ও ধুলা প্রতিরোধ ক্ষমতা এবং স্প্ল্যাশ টাচ সুবিধা। অর্থাৎ হালকা পানির ছিটা বা ধুলাবালির মধ্যেও স্ক্রিন থাকে সচল ও ব্যবহারযোগ্য।
ফোনটি শ্যাডো ব্ল্যাক, সানলাইক অরেঞ্জ, ক্লাউডলাইন ব্লু এবং পোলারিস টাইটানিয়াম এই চার রঙে পাওয়া যাচ্ছে।
ডিবিটেক/ইএইচএম/ইকে







