যেভাবে এনটিারসি'র ই-রেজিস্ট্রেশন

৯ ফেব্রুয়ারি থেকে এনটিআরসিএ’র শিক্ষাপ্রতিষ্ঠানের বাধ্যতামূলক ই-রেজিস্ট্রেশন শুরু

৯ ফেব্রুয়ারি থেকে এনটিআরসিএ’র শিক্ষাপ্রতিষ্ঠানের বাধ্যতামূলক ই-রেজিস্ট্রেশন শুরু
৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০০:০০  

 ই-রেজিস্ট্রেশন ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষক শূন্যপদের চাহিদা এনটিআরসিএতে পাঠানোর সুযোগ বন্ধ করে দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসি)।  এমন পরিস্থিতিতে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ই-রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হচ্ছে আগামী ৯ ফেব্রুয়ারি। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ১৯তম শিক্ষক নিবন্ধনের ই-নিবন্ধন কর্যক্রম ।

বেধে দেয়া এই সময়ে এপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি) শিক্ষকের শূন্যপদ সংক্রান্ত তথ্য অনলাইনে সংগ্রহ করবে এনটিআরসিএ। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এনটিআরসিএ-এর ওয়েবসাইটে ‘ই-রেজিস্ট্রেশন’ সেবাবক্সের ই-রেজিস্ট্রেশন নির্দেশিকা মেন্যুতে পাওয়া যাবে।

এই কার্যক্রম না করলে প্রতিষ্ঠান প্রধান ও প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ আইনি ব্যবস্থা নেয়া হবে বলে ৭ ফেব্রুয়ারি, শনিবার এক বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি এনটিআরসিএ। এতে জানানো হয়েছে, এনটিআরসিএ এর আইন ২০০৫ এবং পরিপত্র অনুসারে এমপিওভুক্ত শূন্যপদের ক্ষেত্রে ই-রেজিস্ট্রেশন এবং ই-রিকুইজিশন করা বাধ্যতামূলক। অন্যথায় প্রতিষ্ঠান প্রধান ও প্রতিষ্ঠানের এমপিও বাতিলকরণসহ আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এমন পরিস্থিতিতে, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের নির্দেশিকা অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে ই-রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক শূন্যপদে নিবন্ধিত প্রার্থীদের পছন্দক্রম ও মেধার ভিত্তিতে নির্দিষ্ট প্রতিষ্ঠানের বিপরীতে নিয়োগ সুপারিশ দিয়ে থাকে। শূন্যপদ পূরণের লক্ষ্যে সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক এনটিআরসিএ‘র অনলাইন প্ল্যাটফর্মে চাহিদা (ই-রিকুজিশন) বাধ্যতামূলক। এনটিআরসিএ অফলাইনে। হার্ডকপিতে কিংবা ই-মেইলের মাধ্যমে শূন্যপদের কোন চাহিদা গ্রহণ করে না। শুধুমাত্র এনটিআরসিএ-এর নির্ধারিত অনলাইন প্লাটফর্মে ই-রিকুজিশনের মাধ্যমেই প্রতিষ্ঠানের শূন্যপদের চাহিদা গ্রহণ করা হয়। তাছাড়া ই-রিকুজিশন এবং শিক্ষক নিয়োগের কার্যক্রমের পূর্বশর্ত হিসেবে প্রত্যেক প্রতিষ্ঠানকে এনটিআরসিএ-এর তালিকাভুক্তির জন্য ই-রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। ই-রেজিস্ট্রেশন ব্যতীত কোন প্রতিষ্ঠানই ই-রিকুজিশন প্রদান করতে পারবে না এবং ঐ প্রতিষ্ঠানটি এনটিআরসিএ কর্তৃক শিক্ষক নিয়োগ সুপারিশের জন্য বিবেচিত হবে না। নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি জারির পূর্বেই নির্ধারিত তারিখের মধ্যে সংশ্লিষ্ট সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে ই-রেজিস্ট্রেশন করতে হবে অথবা ই-রেজিস্ট্রেশন হালনাগাদ করতে হবে। ই-রেজিস্ট্রেশনের জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণকে নিম্নবর্ণিত বিষয়গুলো অনুসরণের জন্য অনুরোধ করা হলো।

ই-র জন্য কাম্য যোগ্যতা: সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে অবশ্যই পাঠদানের অনুমতিপ্রাপ্ত EIIN-নম্বরধারী, একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত এবং এমপিওভুক্ত প্রতিষ্ঠান হতে হবে।

নতুন ই-রেজিস্ট্রেশন: যে সব প্রতিষ্ঠান সম্পূর্ণ নতুন ও প্রথমবার ই-রেজিস্ট্রেশন করতে ইচ্ছুক সে সব প্রতিষ্ঠান।

প্রধানকে সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে ই-রেজিস্ট্রেশন করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রথমেই প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য যেমন: প্রতিষ্ঠানটির ইআইআইএন নম্বর, একাডেমিক স্বীকৃতি, পাঠদানের অনুমতিপত্র এমপিওভুক্তিসহ অন্যান্য তথ্য ভালভাবে যাচাই করবেন। যাচাইঅন্তে সব তথ্যাদি সঠিক প্রমাণিত হলে শিক্ষা অফিসার তার নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে এনটিআরসিএ‘র ওয়েবসাইটে (www.ntrca.gov.bd) অথবা সরাসরি টেলিটকের ngi.teletalk.com.bd লিংকে ই-রেজিস্ট্রেশন প্লাটফর্মে লগইন করবেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, সব জেলা শিক্ষা অফিসার (ডিইও) এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের (ইউএসইও) মোবাইলে ইতোমধ্যে এসএমএস মারফত তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হয়েছে। লগইন করার পর প্রথমেই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোম পেইজের এডিট প্রোফাইল (Edit Profile) অপশনে ক্লিক করে প্রয়োজনীয় সব তথ্য পূরণ করে তার নিজস্ব প্রোফাইল হালনাগাদ (Update) করবেন। প্রোফাইল হালনাগাদ (Update) করা প্রত্যেক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের জন্য বাধ্যতামূলক।

এরপর Institute info অপশনে ক্লিক করলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তার আওতাধীন তালিকাভুক্ত সব প্রতিষ্ঠান Institute List দেখতে পাবেন। এই পেজের ওপরে ডানদিকে Add more institute বাটনে ক্লিক করলে ADD INSTITUTE পেজটি ওপেন হবে। পেজে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের EIIN, Institute Name এবং প্রতিষ্ঠান প্রধানের Mobile No সঠিকভাবে পূরণ করে Save বাটনে ক্লিক করলে টেলিটক থেকে ২৪ ঘন্টার মধ্যে প্রতিষ্ঠান প্রধানের মোবাইলে এসএমএস মারফত স্বয়ংক্রিয়ভাবে প্রতিষ্ঠান প্রধানের ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রেরিত হবে।

ডিবিটেক/এসবিও/ইকে