ক্যাটাগরি লিডার স্বীকৃতি পেল ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট

ক্যাটাগরি লিডার স্বীকৃতি পেল ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট
২ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৫২  

জি২ উইন্টার ২০২৬ অ্যাওয়ার্ডসে একাধিক ক্যাটাগরিতে ‘লিডার’ হিসেবে নির্বাচিত হয়েছে ডেটা ইন্টেলিজেন্স সল্যুশনস সরবরাহ ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট (ডিঅ্যান্ডবি) । গ্রাহকদের অভিজ্ঞতা ও মতামতের ভিত্তিতে সম্প্রতি  এই স্বীকৃতিগুলো পেয়েছে প্রতিষ্ঠানটি।

২ ফেব্রুয়ারি, সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, 
জি২ উইন্টার ২০২৬ এ – সেলস ইন্টেলিজেন্স ও লিড শনাক্তকরণ সক্ষমতা ক্যাটাগরিতে ‘ডিঅ্যান্ডবি হুভারস’; ডেটা গভর্নেন্স ও অ্যাকাউন্ট ইন্টেলিজেন্স ফিচার ক্যাটাগরিতে ‘ডিঅ্যান্ডবি কানেক্টস’; এবং থার্ড পার্টি ও সাপ্লায়ার রিস্ক ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে ‘ডিঅ্যান্ডবি রিস্ক অ্যানালিটিক্স’ ক্যাটাগরি লিডার হিসেবে স্বীকৃতি পেয়েছে।

সূত্র মতে, ডিঅ্যান্ডবি-এর সল্যুশনগুলো নতুন ক্লায়েন্ট খুঁজে পেতে এবং নতুন ব্যবসায়িক সুযোগ চিহ্নিত করতে  সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, সৌদি আরব, বাংলাদেশ, নাইজেরিয়া, ঘানা, তানজানিয়া ও পাকিস্তানে কার্যক্রম পরিচালনা করছে।
ডিবিটেক/বিজ্ঞপ্তি/ ইকে