নৈতিকতা ও দায়িত্বশীল আচরণকে ব্যবসায়িক মূলনীতি হিসেবে পুনর্নবীকরণের অঙ্গীকার
বাংলালিংকে 'এথিক্স অ্যান্ড কমপ্লায়েন্স উইক ২০২৬' পালিত
- আগস্ট মাসে “এথিক্স অ্যান্ড কমপ্লায়েন্স স্টার্টস উইথ আস” স্লোগানে উদযাপিত হলো এই বিশেষ সপ্তাহ
- অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংক ও এর মূল প্রতিষ্ঠান ভিওনের (VEON) আন্তর্জাতিক প্রতিনিধি দল
- সিইও ফায়ারসাইড চ্যাট, লিডারশিপ রাউন্ডটেবিল এবং আঞ্চলিক বাজার পরিদর্শনের মতো নানান কার্যক্রম অনুষ্ঠিত হয়
- দেশি-বিদেশি ৮০ জন ব্যবসায়িক অংশীদারকে নিয়ে টেকসই অংশীদারিত্ব বিষয়
দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংক তার সকল কার্যক্রমে সততা, স্বচ্ছতা ও দায়িত্বশীল বিকাশ নিশ্চিত করার অংশ হিসেবে আগস্ট মাসে 'এথিক্স অ্যান্ড কমপ্লায়েন্স উইক ২০২৬' উদযাপন করেছে। "এথিক্স অ্যান্ড কমপ্লায়েন্স স্টার্টস উইথ আস" (সততা ও নিয়ম মেনে চলা আমাদের দিয়েই শুরু) স্লোগানকে সামনে রেখে এই বিশেষ সপ্তাহ পালিত হয়।
পাঁচ দিনব্যাপী আয়োজিত এই কর্মসূচিতে প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, কর্মী, মাঠপর্যায়ের কর্মী এবং ব্যবসায়িক অংশীদাররা অংশ নেন। এতে বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন (VEON)-এর প্রতিনিধি দল উপস্থিত ছিল, যার মধ্যে ছিলেন ভিওনের গ্রুপ হেড অব এথিক্স অ্যান্ড কমপ্লায়েন্স গ্যাব্রিয়েলা গ্যুটারেজ, গ্রুপ হেড অব ইনভেস্টিগেশন সারওয়াত সালাউদ্দিন, ডভগুলিয়া সার্গে ইগোরেভিচ এবং গ্রুপ ইনভেস্টিগেশনস সিনিয়র ম্যানেজার আহসান মিন্টো।
সপ্তাহজুড়ে কুইজ, সচেতনতামূলক সেশন, মতবিনিময় এবং লিডারশিপ রাউন্ডটেবিল অনুষ্ঠিত হয়। এতে মুক্ত আলোচনা, মানসিক নিরাপত্তা এবং সিইও-এর সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর সেশন অন্তর্ভুক্ত ছিল। এ ছাড়া, শহর ও গ্রামীণ বাজার, গ্রাহক এবং বিক্রেতাদের অবস্থা সামনাসামনি দেখতে আঞ্চলিক বাজার পরিদর্শন ও তৃণমূল কর্মীদের সঙ্গে বিশেষ বৈঠক আয়োজন করা হয়।
স্থানীয় ও আন্তর্জাতিক প্রায় ৮০ জন ব্যবসায়িক অংশীদারকে নিয়ে "বিল্ডিং ট্রাস্টেড অ্যান্ড রেসপন্সিবল পার্টনারশিপস" শীর্ষক এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে তৃতীয় পক্ষের ঝুঁকি ব্যবস্থাপনা ও স্বচ্ছতা নিয়ে আলোকপাত করা হয়।
বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জোহান বুসে বলেন, "বাংলালিংকে আমরা বিশ্বাস করি, দীর্ঘস্থায়ী সাফল্য শুধু লক্ষ্য অর্জনের ওপর নির্ভর করে না, বরং কীভাবে তা অর্জিত হচ্ছে তার ওপরও নির্ভর করে। এই সপ্তাহ শেষ হলেও আমাদের দায়িত্বশীল বৃদ্ধির অঙ্গীকার অব্যাহত থাকবে।"
ভিওনের গ্যাব্রিয়েলা গ্যুটারেজ উল্লেখ করেন, যখন নেতৃত্ব সামনে থাকে এবং কর্মীরা নির্ভয়ে কথা বলেন, তখন নীতি-নৈতিকতা কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না থেকে বাস্তবে রূপ নেয়। বাংলালিংকের চিফ এথিক্স অ্যান্ড কমপ্লায়েন্স অফিসার মুনিরুজ্জামান শেখ বলেন, এই ধরনের আয়োজন প্রতিষ্ঠানের সর্বত্র সততা ও স্বচ্ছতা শক্তিশালী করতে ভূমিকা রাখে।
//ডিবিটেক/ বিআরপিবি/এসএমই/এমআইএসটি//





