ডিডিআই এক্সপো ২০২৬-এ ইউআইটিএস শিক্ষার্থীদের ৯ প্রকল্প প্রদর্শিত
ইউআইটিএস-এর শিক্ষার্থীদের প্রকল্পগুলো ছিলো উন্নত কুলিং সল্যুশন ইউআইটিএস_পেলটিয়ার্স, স্মার্ট ফোকাস অ্যাসিস্ট্যান্ট ইউআইটিএস_মনোযোগ, উন্নত লেজার সিকিউরিটি সিস্টেম ইউআইটিএস_আর্টিফ্যাক্ট আর্মার, প্রাকৃতিক দুর্যোগে জরুরি সাড়া প্রদান ব্যবস্থার ইউআইটিএস_ক্লাউড ড্রোন, আজকের স্ক্র্যাপ, আগামীর টেকসই সমাধান ইউআইটিএস_স্ক্র্যাপ ভেঞ্চার, দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য স্মার্ট সহায়ক ডিভাইস ইউআইটিএস_সাউন্ড ভিশন, সৌরশক্তিনির্ভর হাইব্রিড রান্না ব্যবস্থা ইউআইটিএস_হেলিওস্টোভ, নজরদারির ইউআইটিএস_হকআই সার্ভেইল্যান্স, এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়ি শনাক্তকরণের ক্যামস্ক্যানারভিত্তিক সমাধান ইউআইটিএস_অটো ট্রেস এআই।
প্রকল্পগুলোর মধ্যে ইউআইটিএস_পেলটিয়ার্স দলে রয়েছেন আসিফ মাহমুদ, নুসরাত জাহান অ্যানি, কে এম জাকারিয়া, জিহাদুল জারিফ, প্রমী ক্লারা রোজারিও, ওমর ফারুক রাকিব ও মো. জাহিদুল ইসলাম। ইউআইটিএস_মনোযোগ টিমের সদস্যরা হলেন- ইয়াসমিন কবির কেয়া, ফাহিমা আবিদা চৌধুরী, অর্পা ভৌমিক ও সাওদা আক্তার। ইউআইটিএস_আর্টিফ্যাক্ট আর্মার সদস্যরা হলেন- আবদুল বাদশা, রুদ্র দাস, ইয়াসমিন আক্তার ও বুলবুল ভুঁইয়া।ইউআইটিএস_ক্লাউড ড্রোন বানিয়েছেন- মোতালেব হোসেন ইমন, শারমিন ইমা, মো. ইব্রাহিম ও ফারহানা তুষি। ইউআইটিএস_স্ক্র্যাপ ভেঞ্চার দলের সদস্যরা হলেন- মোতালেব হোসেন ইমন, ফারহান তুসি, মো. ইব্রাহিম ও সিফাত হোসেন। ইউআইটিএস_সাউন্ড ভিশন দলে রয়েছেন ইশরাক উদ্দিন চৌধুরী, ফাহিমা আবিদা চৌধুরী ও সুমাইয়া বিনতে ইসমাইল। ইউআইটিএস_হেলিওস্টোভ সদস্যরা হলেন- কাজী মো. আজহার উদ্দিন আবীর ও ইশরাক উদ্দিন চৌধুরী। ইউআইটিএস_হকআই সার্ভেইল্যান্স সদস্যরা হলেন- কায়েস মাহমুদ, মো. মিনহাজুর রহমান, মো. মুবিনুল ইসলাম ও রেদওয়ানুল ইসলাম রাফি।
ইউআইটিএস_অটো ট্রেস এআই সদস্যরা হলেন- ইউনুস, সায়েম বিন এইচ রহমান, শাহিদা আক্তার রিমু ও নূর আ জান্নাত রুবা।
ইউআইটিএস-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) ইনোভেশন হাব সূত্রে প্রকাশ, এক্সপোতে ইউআইটিএস-এর শক্তিশালী অংশগ্রহণ শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবন, প্রয়োগমূলক গবেষণা এবং সামাজিকভাবে প্রভাববিস্তারকারী প্রযুক্তিনির্ভর সমাধান উন্নয়নে বিশ্ববিদ্যালয়টির অঙ্গীকারকে নতুন করে তুলে ধরেছে। প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, আধুনিক ডিজিটাল সমাধান ও ভবিষ্যতমুখী প্রযুক্তি প্রদর্শনের মাধ্যমে এক্সপোটি দেশের চলমান ডিজিটাল রূপান্তর ও প্রযুক্তিনির্ভর উন্নয়নের প্রতিফলন ঘটিয়েছে।







