বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে এলো রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে এলো রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি
১ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:০৬  
নিজেদের নতুন স্মার্টফোন পি৪ পাওয়ার ফাইভজি বিশ্ববাজারে উন্মোচন করেছে রিয়েলমি। বাণিজ্যিকভাবে উৎপাদিত বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি সহ এ ডিভাইসটির মাধ্যমে স্মার্টফোন খাত ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার যুগে প্রবেশ করছে বলে জানিয়েছে রিয়েলমি বাংলাদেশ কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্ল্যাশ অরেঞ্জ ও পাওয়ার সিলভার, এই দুইটি অনন্য রঙে নিয়ে আসা পি৪ পাওয়ার ফাইভজি ডিভাইসটিতে ‘ভিজিবল পাওয়ার’ ডিজাইন ব্যবহার করা হয়েছে, যেখানে ট্রান্সপারেন্ট অংশের মাধ্যমে ইন্টারনাল সার্কিট দেখানো হয়েছে। আইপি৬৯ গ্রেড প্রোটেকশন ও আর্মারশেল ডিউরেবিলিটির সমন্বয়ে ডিভাইসটি বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম।
১ ফেব্রুয়ারি গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেক্সট-জেনারেশন সিলিকন-কার্বন অ্যানোড প্রযুক্তি ব্যবহার করে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি তৈরি করা হয়েছে। ফলে, ডিভাইসটি ৯.০৮ মিলিমিটার পাতলা ও মাত্র ২১৯ গ্রাম ওজনের ভেতর রাখা সম্ভব হয়েছে, যা সক্ষমতার পাশাপাশি, আরামদায়ক এর্গোনোমিক্সের চমৎকার ভারসাম্য নিশ্চিত করেছে। দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্যতার জন্য ডিজাইন করা এই ব্যাটারিটি বিশ্বের প্রথম টিইউভি ফাইভ-স্টার ব্যাটারি সেফটি সার্টিফিকেশন অর্জন করেছে, যা –৩০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৫৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চরম পরিস্থিতিতেও কার্যকর থাকে।
‘এছাড়াও, এর ইন্টেলিজেন্ট চার্জিং ম্যানেজমেন্ট টানা আট বছর ব্যবহারের পরও ব্যাটারি হেলথ ৮০ শতাংশের ওপরে থাকার নিশ্চয়তা দেয়’- বলেও জানানো হয়। 
এতে আরও বলা হয়েছে, ‘এই ব্যাটারি সক্ষমতার সাথে পাল্লা দিতে পি৪ পাওয়ার ফোনে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং ও অন্যান্য অ্যাকসেসরিজে চার্জ করতে সক্ষম এমন বিশ্বের দ্রুততম ২৭ ওয়াট রিভার্স চার্জিং ব্যবহার করা হয়েছে। এছাড়াও, এতে ফ্ল্যাগশিপ লেভেলের ডাইমেনসিটি ৭৪০০ আল্ট্রা ফাইভজি চিপসেট, ১৪৪ হার্জ হাইপারগ্লো ৪ডি কার্ভ+ অ্যামোলেড ডিসপ্লে এবং প্রখর সূর্যালোকেও নিখুঁত ভিজ্যুয়াল নিশ্চিতে রেকর্ড-ব্রেকিং ৬,৫০০ নিটস পিক ব্রাইটনেস নিয়ে আসা হয়েছে।’
ডিবিটেক/এএইচ/এসপি