এআই ফিচারে ভরপুর ভি৭০ সিরিজ আনল ভিভো

এআই ফিচারে ভরপুর ভি৭০ সিরিজ আনল ভিভো
১৬ এপ্রিল, ২০২৬ ০৯:১৬  
১৬ এপ্রিল, ২০২৬ ১৩:১৭  

স্মার্টফোন বাজারে নতুন দুটি মডেল উন্মোচন করেছে ভিভো। ‘ভি৭০ এফই’ এবং ফ্ল্যাগশিপ ‘ভি৭০’–এ আধুনিক এআই প্রযুক্তি ও শক্তিশালী ক্যামেরা ফিচার যুক্ত করা হয়েছে। গ্রাহকদের জন্য থাকছে সর্বোচ্চ ৯ মাসের শূন্য শতাংশ সুদে (০% ইএমআই) কিস্তি সুবিধা।

ভি৭০ এফই–তে যুক্ত করা হয়েছে ‘এআই ম্যাজিক ল্যান্ডস্কেপ’ ও ‘এআই ম্যাজিক ওয়েদার’ ফিচার, যার মাধ্যমে ছবির দৃশ্যপট সম্পূর্ণ বদলে ফেলা সম্ভব। অনাকাঙ্ক্ষিত বস্তু সরানোর পাশাপাশি ছবি নতুনভাবে রূপান্তর করা যাবে, যেমন—আকাশে অরোরা লাইট যোগ করা বা আবহাওয়ার পরিবর্তন আনা।

ছবির মান অক্ষুণ্ন রাখতে ডিভাইসটিতে রয়েছে ২০০ মেগাপিক্সেল ওআইএস আল্ট্রা-ক্লিয়ার ক্যামেরা। পাশাপাশি ৩০ গুণ জুম এবং সিআইপিএ ৪.০ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি চলন্ত অবস্থাতেও স্থির ছবি তুলতে সহায়তা করে। ভিজ্যুয়াল অভিজ্ঞতা উন্নত করতে এতে আছে ১.৫কে ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে।

পারফরম্যান্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০-টার্বো প্রসেসর, ৭০০০ এমএএইচ ব্যাটারি এবং ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি, যা দীর্ঘসময় ব্যবহার ও দ্রুত চার্জ নিশ্চিত করে।

অন্যদিকে ভি সিরিজের ফ্ল্যাগশিপ ভি৭০–এ রয়েছে ৫০ মেগাপিক্সেল জাইস টেলিফটো ক্যামেরা, ৪কে ৬০ এফপিএস ভিডিও রেকর্ডিং, ৮৫ মিমি পোর্ট্রেট এবং ১০০ মিমি ক্লোজ-আপ পোর্ট্রেট সুবিধা। উন্নত এআই ফিচারের মাধ্যমে ফটোগ্রাফি অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করা হয়েছে।

অ্যারোস্পেস-গ্রেড অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেমে তৈরি ডিভাইসটিতে রয়েছে ৬৫০০ এমএএইচ ব্যাটারি ও ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ। এটি ডিউন গ্রে, অথেনটিক ব্ল্যাক ও ম্যাট ব্রাউন—এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে।

নতুন এই সিরিজের মাধ্যমে এআইনির্ভর স্মার্টফোন ব্যবহারে আরও নতুন অভিজ্ঞতা দিতে চায় ভিভো।

ডিবিটেক/টিএস/ইকে