ইউবিসফটে কর্মী অসন্তোষ চরমে

ইউবিসফটে কর্মী অসন্তোষ চরমে
২৯ জানুয়ারি, ২০২৬ ১৪:২৫  

ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ইউবিসফটের ফরাসি শাখায় কর্মী অসন্তোষ আরও তীব্র হয়েছে। ধারাবাহিক ছাঁটাই, স্টুডিও বন্ধ এবং কাজের পরিবেশ কঠোর করার প্রতিবাদে প্রতিষ্ঠানটির ফ্রান্সভিত্তিক কর্মীরা তিন দিনের ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ১০ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত এই ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে কর্মীদের প্রতিনিধিত্বকারী একাধিক শ্রমিক সংগঠন। খবর এনগ্যাজেট।

ভিডিও গেম কর্মীদের ইউনিয়ন সিন্ডিক্যা দে ত্রাভাইয়রুজ দ্যু জ্যু ভিডিও এক বিবৃতিতে জানিয়েছে, ব্যবস্থাপনার কৃচ্ছ্রসাধনের প্রবণতা ও কর্মপরিবেশের অবনতি আর মেনে নেওয়া সম্ভব নয়। ইউনিয়নগুলোর অভিযোগ, কর্তৃত্ববাদী ব্যবস্থাপনা নীতির মাধ্যমে কর্মীদের ওপর চাপ বাড়ানো হচ্ছে।

সম্প্রতি ইউবিসফট কানাডার হ্যালিফ্যাক্স স্টুডিও বন্ধ করে দেয়, সুইডেনের স্টকহোম স্টুডিও গুটিয়ে নেয় এবং বিশ্বব্যাপী পুনর্গঠনের ঘোষণা দেয়। একই সঙ্গে ছয়টি গেম বাতিল ও সাতটির মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে। এরই মধ্যে প্যারিস সদর দপ্তরে ২০০ কর্মী ছাঁটাইয়ের প্রস্তাব দেওয়া হয়েছে।

এ ছাড়া সপ্তাহে পাঁচ দিন অফিসে উপস্থিত থাকার নতুন নির্দেশনা কর্মীদের মধ্যে ক্ষোভ আরও বাড়িয়েছে। ইউনিয়নের ভাষ্য, কর্মীরাই ইউবিসফটের মূল শক্তি, তাদের দাবি উপেক্ষা করে প্রতিষ্ঠান এগোতে পারবে না।

ডিবিটেক/বিএমটি