পোস্টাল ব্যালটে দেশে পৌঁছেছে প্রায় ৩০ হাজার ব্যালট
অ্যাপে নিবন্ধিত হয়ে পোস্টাল ব্যালটে ভোটের সুযোগ পেয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রবাসীদের প্রায় ৩০ হাজার ব্যালট বাংলাদেশে পৌঁছেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অর্থাৎ এক দিনের ব্যবধানে নতুন করে ৮ হাজারের মতো ব্যালট হাতে পেয়েছে ইসি।
২৮ জানুয়ারি, বুধবার নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রবাসীদের ঠিকানায় ব্যালট পৌঁছেছে এখন পর্যন্ত ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি। ভোটার ব্যালট গ্রহণ করেছেন ৪ লাখ ৯৯ হাজার ৩২৮ আর ভোটদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৩২ হাজার ৯৮৯ জন। এরমধ্যে দেশে পোস্টাল ব্যালট ফেরত পাঠাতে ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে ৩ লাখ ৭৯ হাজার ৫৭৯ টি ব্যালট। আর বাংলাদেশে পৌঁছেছে ২৯ হাজার ৭২৮ টি ভোট।
২৭ জানুয়ারি সকাল পর্যন্ত গ্রহণ করা ব্যালচের সংখ্যা ছিলো ২১ হাজার ৫০৮টি।
ডিবিটেক/ডিএন/একে







