টেসলাকে পেছনে ফেলে শীর্ষে বিওয়াইডি, বিক্রি কমেছে ৯ শতাংশ

টেসলাকে পেছনে ফেলে শীর্ষে বিওয়াইডি, বিক্রি কমেছে ৯ শতাংশ
৪ জানুয়ারি, ২০২৬ ০৯:৫৯  

বিশ্বব্যাপী বৈদ্যুতিক গাড়ির বাজারে টেসলার বার্ষিক বিক্রি টানা দ্বিতীয় বছরের মতো কমেছে। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি মোট ১৬ লাখ ৩০ হাজার গাড়ি সরবরাহ করেছে, যা আগের বছরের তুলনায় ৯ শতাংশ কম। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ১৭ লাখ ৯০ হাজার। যুক্তরাষ্ট্রে ফেডারেল করছাড় প্রত্যাহার এবং চীনা নির্মাতাদের তীব্র প্রতিযোগিতাকে এই পতনের প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। খবর টেকক্রাঞ্চ।

২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে টেসলার বিক্রি দাঁড়ায় ৪ লাখ ১৮ হাজার ২২৭ ইউনিটে, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৬ শতাংশ কম। এতে নতুন বছরের শুরুতে শেয়ারবাজারে টেসলার শেয়ারমূল্যও কমে যায়।

একসময় বৈশ্বিক বাজারে শীর্ষে থাকা টেসলাকে ইউরোপ ও চীনে পেছনে ফেলেছে চীনের বিওয়াইডি। ২০২৫ সালে বিওয়াইডি ২২ লাখ ৬০ হাজার বৈদ্যুতিক গাড়ি সরবরাহ করে শীর্ষ অবস্থান দখল করেছে।

যুক্তরাষ্ট্রে ৭ হাজার ৫০০ ডলারের করছাড় উঠে যাওয়ার আগে তৃতীয় প্রান্তিকে টেসলা রেকর্ড বিক্রি করলেও পরে সেই গতি ধরে রাখতে পারেনি। এদিকে প্রধান নির্বাহী ইলন মাস্ক কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিকসে ভবিষ্যৎ দেখালেও টেসলার আয়ের বড় অংশ এখনো গাড়ি বিক্রি থেকেই আসে।

ডিবিটেক/বিএমটি