১২ ক্ষেত্রে প্রযুক্তি সেবার মাস্টারপ্ল্যান
ইবিকে ডিজিটাল করতে ইআরপির ওপর জোর
- ইসলামী বিশ্ববিদ্যালয়কে সমন্বিত ডিজিটাল ক্যাম্পাসে রূপান্তরে ১২টি মূল খাত চিহ্নিতকরণ
- পেপারলেস অফিস, অটোমেটেড রেজাল্ট, সাইবার সিকিউরিটি ও ইআরপি চালুর মাস্টারপ্ল্যান
- আইসিটি সেলের পরিচালকের স্বচ্ছতা ও টেকসই নেটওয়ার্ক অবকাঠামো বাস্তবায়নের আহ্বান
ইসলামী বিশ্ববিদ্যালয়কে (ইবি) একটি স্মার্ট, আধুনিক ও ডেটা-ড্রিভেন ক্লাউড-সংযুক্ত ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্য নিয়ে ১২টি কৌশলগত ক্ষেত্রে সেবা সম্প্রসারণের বিস্তারিত রোডম্যাপ ঘোষণা করেছেন নবনিযুক্ত আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম।
সামাজিক যোগাযোগমাধ্যমে ২০ অক্টোবর, মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে তিনি এই মাস্টারপ্ল্যানের ঘোষণা দেন। ইবি ক্যাম্পাসের শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তাদের সেবা দ্রুতীকরণ এবং দীর্ঘদিনের কাগজভিত্তিক জটিলতা নিরসনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নতুন রোডম্যাপ অনুযায়ী, ক্যাম্পাসে যেসব প্রযুক্তিভিত্তিক সংস্কার বাস্তবায়িত হবে তার মধ্যে উল্লেখযোগ্য— ১. কেন্দ্রীয় 'ইউনিভার্সিটি ইআরপি' (ERP) প্ল্যাটফর্ম চালু, ২. শিক্ষার্থীদের অটোমেটেড ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম, ৩. ডিজিটাল এক্সামিনেশন ও ইনস্ট্যান্ট রেজাল্ট অটোমেশন, ৪. অনলাইন পে-রোল ও ডিজিটাল স্যালারি ম্যানেজমেন্ট, ৫. পেপারলেস ফিন্যান্সিয়াল গেটওয়ে ও ইউপিআই/অনলাইন ফি কালেকশন, ৬. নিরাপদ ও হাই-স্পিড ক্যাম্পাসওয়াইড ওয়াইফাই এনভায়রনমেন্ট, ৭. সেন্ট্রাল ডেটা সেন্টার ও হাইব্রিড ক্লাউড স্টোরেজ সেটআপ, ৮. অ্যাডভান্সড সাইবার সিকিউরিটি প্রটোকল বাস্তবায়ন, ৯. ডাইনামিক ওয়েব পোর্টাল ও নোটিফিকেশন সিস্টেম, ১০. ডিজিটাইজড পেপারলেস ফাইল ট্র্যাকিং ও অফিশিয়াল প্রসেস, ১১. লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (LMS) ও অনলাইন রিসার্চ সাপোর্ট, এবং ১২. ডেডিকেটেড আইটি হেল্পডেস্ক ও স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং।
বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যলয়ে এই ক্ষেত্রগুলোর মধ্যে মাত্র হাতে গোনা কয়েকটি আংশিক চালুর অবস্থায় রয়েছে উল্লেখ করে ড. জাহিদুল ইসলাম জানান, সমন্বিত ইআরপি ও আধুনিক নেটওয়ার্ক ব্যাকবোন প্রতিষ্ঠা ছাড়া প্রযুক্তিগত সুফল পাওয়া সম্ভব নয়। দীর্ঘমেয়াদি এই মাস্টারপ্ল্যান বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন, পর্যাপ্ত বাজেট বরাদ্দ এবং আধুনিক আইটি অবকাঠামোর সমন্বিত সহযোগিতা অপরিহার্য বলে তিনি অভিমত প্রকাশ করেন।
//ডিবিটেক/আইইউসি/এসএমই/এমভিএনও//





