২০২৬ সালে নতুন স্মার্টফোন আনবে না আসুস

২০২৬ সালে নতুন স্মার্টফোন আনবে না আসুস
৪ জানুয়ারি, ২০২৬ ১৩:৫১  

চলতি বছরে নতুন কোনো স্মার্টফোন বাজারে আনছে না তাইওয়ানভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস-এমন দাবি করেছে একটি নতুন প্রতিবেদন। খবর জিএসএম এরিনা।

সর্বশেষ আসুস স্মার্টফোন ছিল জেনফোন ১২ আলট্রা, যা গত বছরের ফেব্রুয়ারিতে উন্মোচিত হয়। সে হিসাবে অনেকেই ধারণা করেছিলেন, শিগগিরই জেনফোন ১৩ আলট্রা কিংবা আরও একটি নতুন আরওজি ফোন সিরিজ দেখা যাবে। তবে সংশ্লিষ্ট প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে আসুসের পক্ষ থেকে কোনো নতুন স্মার্টফোন ঘোষণার সম্ভাবনা নেই।

প্রতিবেদন অনুযায়ী, এই তথ্য সরাসরি আসুসের অভ্যন্তরীণ সূত্র থেকে এসেছে। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বর্তমানে বাজারে থাকা সব আসুস স্মার্টফোনের রক্ষণাবেক্ষণ, সফটওয়্যার হালনাগাদ এবং ওয়ারেন্টি সেবা স্বাভাবিকভাবেই চালু থাকবে। ব্যবহারকারীদের এ বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে বিশ্লেষকদের ধারণা, সাম্প্রতিক সময়ে আসুস স্মার্টফোনের বিক্রি প্রত্যাশামতো না হওয়ায় প্রতিষ্ঠানটি আপাতত এই খাত থেকে সরে এসে কম্পিউটার ও ল্যাপটপ বাজারে মনোযোগ দিচ্ছে। ওই খাতে আসুসের বাজার অংশীদারত্ব তুলনামূলকভাবে অনেক বেশি এবং লাভজনক বলেই এই কৌশলগত পরিবর্তন।

ডিবিটেক/বিএমটি