‘বিজয়’ অফারে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক

‘বিজয়’ অফারে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক
১৬ ডিসেম্বর, ২০২৫ ১৮:০৪  

নিজেদের জনপ্রিয় ৪০০ সিরিজের স্মার্টফোনে আকর্ষণীয় ‘বিজয়’ অফার চালু করেছে অনার বাংলাদেশ। এই অফারের আওতায় ক্রেতারা ১০ হাজার থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছেন।

অনার ৪০০ ৫জি এবং অনার ৪০০ প্রো ৫জি—এই দুই মডেলে এই ক্যাশ ব্যাক মিলবে বলে ১৬ ডিসেম্বর গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ক্যাশব্যাক সুবিধা পেতে ফোন কেনার পরে সংশ্লিষ্ট ঐ হ্যান্ডসেট থেকেই ডিভাইসটির আইএমইআই নম্বর এসএমএস করলেফিরতি বার্তায় ক্যাশব্যাক সংক্রান্ত তথ্য জানিয়ে দেওয়া হবে। এ ছাড়াগ্রাহকদের আরও বাড়তি সুবিধা দিতে‘সহজ কিস্তিতে শখের অনার’ নামের একটি সহজ ক্যাশ-ইএমআই সুবিধাও চালু করেছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে সহজ কিস্তিতে পছন্দের অনার স্মার্টফোন কিনতে পারবেন ব্যবহারকারীরা।

বর্তমানে অনার ৪০০ ৫জির বাজারমূল্য ৫৯,৯৯৯ টাকা এবং অনার ৪০০ প্রো ৫জির পাওয়া যাচ্ছে ৭৯,৯৯৯ টাকায়। ক্যাশব্যাক সুবিধার ফলে তুলনামূলক কম খরচে অনারের এ স্মার্টফোনগুলো কেনার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। 

ক্যাশব্যাক সুবিধার পাশাপাশি, অনার প্লে১০ ও অনার ম্যাজিক ভি ফাইভ কিনলে মিলবে বিশেষ উপহার। ১০,৯৯৯ টাকা দামের অনার প্লে১০-এর সঙ্গে পাওয়া যাবে অনার নেকব্যান্ডআর ১,৯৯,৯৯৯ টাকা দামের অনার ম্যাজিক ভি ফাইভের সঙ্গে থাকছে অনার হেডফোন।

ডিবিটেক/বিজ্ঞপ্তি/ইকে