টেকসই রাগড স্মার্টফোন

বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইনে বাজারে এলো ‘আইটেল পাওয়ার ৮০’

  • বৈরী আবহাওয়া ও আউটডোর ফ্রন্টলাইন কর্মীদের জন্য ডুয়াল-সার্টিফায়েড রাগড স্মার্টফোন ‘আইটেল পাওয়ার ৮০’ উন্মোচন
  • এসজিএস ৫-স্টার ড্রপ-প্রুফ সনদ, এমআইএল-এসটিডি-৮১০ মিলিটারি সার্টিফিকেশনসহ বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম শক-অ্যাবজর্বিং ডিজাইন
  • ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ারের দীর্ঘস্থায়ী ব্যাটারি, সেলফ-রিপেয়ার প্রযুক্তি, ইউনিসক টি৭২৫০ চিপসেট এবং নেটিভ অ্যান্ড্রয়েড ১৬

বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইনে বাজারে এলো ‘আইটেল পাওয়ার ৮০’
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৫১  

চরম প্রতিকূল ও পরিবর্তনশীল আবহাওয়ায কাজ করা ফ্রন্টলাইন ও আউটডোর ব্যবহারকারীদের লক্ষ্য করে বিশ্বের প্রথম কেইজ ফ্রেম আর্কিটেকচারে তৈরি টেকসই স্মার্টফোন ‘আইটেল পাওয়ার ৮০’ বাজারে নিয়ে এসেছে গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড আইটেল। ২১ সেপ্টেম্বর, ২০২৬ সোমবার রাজধানী ঢাকায় আনুষ্ঠানিকভাবে ডিভাইসটি উন্মোচনের ঘোষণা দেওয়া হয়। অতিরিক্ত ভারী কেস ব্যবহারের ঝামেলা ছাড়াই প্রতিদিনের চ্যালেঞ্জিং পরিস্থিতিতে সর্বোচ্চ সুরক্ষা ও কার্যক্ষমতা নিশ্চিত করতে হ্যান্ডসেটটি বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে।

“২ মিটার ড্রপ নন-স্টপ” দর্শনকে সামনে রেখে তৈরি ফোনটিতে রয়েছে এসজিএস ৫-স্টার গোল্ড ড্রপ-প্রুফ সার্টিফিকেশন এবং এমআইএল-এসটিডি-৮১০ (MIL-STD-810) মিলিটারি-গ্রেড ডিউরেবিলিটি। এর অভিনব কেইজ ফ্রেম কনসেপ্ট যেকোনো আকস্মিক পতনের তীব্র আঘাত শোষণ ও ছড়িয়ে দিয়ে ভেতরের যন্ত্রাংশ সুরক্ষিত রাখে। এছাড়া আইপি৬৮ ও সর্বাধুনিক আইপি৬৯ রেটিং থাকায় এটি চরম ধুলোবালি, কাদা, গভীর পানিতে নিমজ্জন ও উচ্চচাপের পানির স্রোতেও কার্যকর থাকে।

ডিভাইসটিতে দীর্ঘস্থায়ী পাওয়ার ব্যাকআপের জন্য যুক্ত করা হয়েছে ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি, যা টানা ১০ ঘণ্টা পর্যন্ত নিরবচ্ছিন্ন শর্ট-ভিডিও স্ট্রিমিং সুবিধা দেয়। এতে থাকা ইন্টেলিজেন্ট ব্যাটারি সেলফ-রিপেয়ার প্রযুক্তি ব্যাটারির দীর্ঘমেয়াদি স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে। আউটডোরে কড়া রোদেও পরিষ্কার দেখার সুবিধার্থে ফোনটিতে দেওয়া হয়েছে ৬.৭৮ ইঞ্চির হাই-ডেফিনিশন ব্রাইট ডিসপ্লে।

স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করতে আইটেল পাওয়ার ৮০-তে রয়েছে বিদ্যুৎসাশ্রয়ী ইউনিসক টি৭২৫০ (Unisoc T7250) প্রসেসর এবং আধুনিক সিস্টেম ইন্টারঅ্যাকশনের জন্য নেটিভ অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম। ডিভাইসটির অন্যতম বড় আকর্ষণ হলো এর এআই অ্যাডাপ্টিভ আউটডোর এক্সপেরিয়েন্স; যা পরিবেশ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ডিসপ্লে ব্রাইটনেস, কল নয়েজ রিডাকশন এবং ৪.৫জি ফিল্ড সিগন্যাল বুস্ট করে ব্যবহারকারীকে সর্বদা নেটওয়ার্কে সচল রাখে।

পড়ে গিয়ে ক্ষতি হওয়া, দ্রুত চার্জ ফুরিয়ে যাওয়া এবং প্রতিকূল পরিবেশে ফোনের সীমাবদ্ধতার মতো ফ্রন্টলাইন গ্রাহকদের বহুদিনের সাধারণ সমস্যাগুলোর সমাধান দেবে আইটেল পাওয়ার ৮০।
//ডিবিটেক/ এফটিপি/ এজেডসি/ এসএমই//