ভিভো ওয়াই ৪০০ হাতে পেতে শুরু করলেন ক্রেতারা
ছয় দিনব্যাপী প্রি-বুকিং শেষ গ্রাহকের হাতে যেতে শুরু করলো ভিভো’র প্রথম আন্ডার ওয়াটার ফটোগ্রাফি’র স্মার্টফোন ওয়াই৪০০। ৬ আগস্ট, বুধবার থেকে অনলাইনে প্রি অর্ডার করা ব্যক্তিদের কাছে ফোনটি হস্তান্তর করা শুরু হয়েছে।
পাশাপাশি অফলাইনেও ফোনটি কিনতে তরুণদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি। ভিভো বাংলাদেশ বলছে, অফলাইন এবং অনলাইন দুই জায়গাতেই দারুণ রেসপন্স পাচ্ছে স্মার্টফোনটি। দেশব্যাপী ভিভোর যেকোনো অথোরাইজড শো-রুম এবং অফিসিয়াল ই-স্টোরে পাওয়া যাচ্ছে ভিভো ওয়াই৪০০।
এদিকে প্রি-অর্ডার শেষ হলেও ভিভো ওয়াই৪০০ এর ফার্স্ট সেলের অফারগুলো আগামী ১২ আগস্ট পর্যন্ত চলবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।







