নির্বাচনে সাংবাদিকদের জন্য থাকছে কিউআর কোড যাচাই ব্যবস্থা
নির্বাচনে ভুয়া সাংবাদিক ঠেকাতে কিউআর কোডের ব্যবস্থা রাখছে নির্বাচন কমিশন। ৩ ডিসেম্বর, বুধবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) সাংবাদিকদের নির্বাচন প্রশিক্ষণ কর্মশালায় দেয়া বক্তব্যে এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেছেন, দেশে ইতিহাসে এবার ভিন্ন মাত্রার নির্বাচন হবে। স্বচ্ছ নির্বাচনের জন্য গণমাধ্যমের বিকল্প নেই। ভুয়া সাংবাদিক যেন কোথাও কার্ড নিয়ে যেতে না পারে, এজন্য ‘কিউআর কোড’ এর ব্যবস্থা রাখছে কমিশন।
এসময় ভোটকেন্দ্র বাড়ানোর উপায় নেই উল্লেখ করে একজন ভোটার একটি ভোট দিতে গড়ে ৩ মিনিট ৫২ সেকেন্ড সময় নেবেন বলে মন্তব্য করেন তিনি।
একই অনুষ্ঠানে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেছেন, গণভোটের ৪টি প্রশ্নে আংশিক একমত বা দ্বিমত জানানোর সুয়োগ নেই, হ্যাঁ বা না ভোট দিতে হবে।
ইটিআই মহাপরিচালক মোহাম্মদ হাসানুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।
ডিবিটেক/এডি/ইকে



