কয়েক মিনিটের মধ্যে রাষ্ট্রপতির ফেসবুক আইডি উদ্ধার

কয়েক মিনিটের মধ্যে রাষ্ট্রপতির ফেসবুক আইডি উদ্ধার
২ ডিসেম্বর, ২০২৫ ২১:৫৮  

হ্যাকড হয়ে কয়েক মিনিট নিয়ন্ত্রণের বাইরে ছিল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ব্যক্তিগত ভেরিফায়েড ফেইসবুক অ্যাকাউন্টটি। ২ নভেম্বর সন্ধ্যায় রাষ্ট্রপতির ব্যক্তিগত ওই অ্যাকাউন্ট থেকে এক পোস্টে হ্যাকিংশের শিকার হওয়ার বিষয়টি জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করা হয় বঙ্গভবন থেকেও। পরে অ্যাকাউন্টটি উদ্ধার করার কথা জানান রাষ্ট্রপতির একান্ত সহকারী সচিব মো. সাগর হোসেন। 

তিনি জানান, সাগর হোসেন বলেন, হ্যাকড হয়ে অ্যাকাউন্টটি কয়েক মিনিট নিয়ন্ত্রণের বাইরে ছিল। পরে বিটিআরসি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে সেটি উদ্ধার করা হয়।

তবে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত রাষ্ট্রপতির ব্যক্তিগত ভেরিফায়েড আইডিটি আর প্রকাশ্যে থাকেনি।

এর আগে প্রথমে হ্যাশট্যাগ রেজিগনেশন একটি পোস্ট দেয়া হয় রাষ্ট্রপতির সাহবুদ্দিন চপ্পু নামের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে। অ্যাকাউন্টটি অনলি ফ্রেন্স সেটিংসে থাকায় রহস্যজনক পোস্টটি কেবল তারা বন্ধু তালিকার অ্যাকাউন্ট থেকেই দেখতে পান। পরে 'সবার অগতির জন্য আমার ফেইসবুক আইডি হ্যাকড' বার্তা দেয়া হয়। 

এসময় ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হওয়ার বিষয় নিশ্চিত করে রাষ্ট্রপতির একান্ত সহকারী সচিব মো. সাগর হোসেন  “বিভ্রান্ত না হওয়ার অনুরোধ” জানান। 
 ডিবিটেক/ওএফ/এমইউএম