বাংলাদেশে ক্লাউডফ্লেয়ার বিড়ম্বনা

বাংলাদেশে ক্লাউডফ্লেয়ার বিড়ম্বনা
১৮ নভেম্বর, ২০২৫ ১৮:১৪  
১৮ নভেম্বর, ২০২৫ ২৩:৪৯  

বাংলাদেশ থেকে ১৫৬০০ সাইট হোস্টিং আছে ক্লাউডফ্লেয়ারে। দেশের প্রায় সকল নিউজ পোর্টালই এতে হোস্ট করা। কিন্তু ১৮ নভেম্বর, মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টায় সেখানে কারিগরি ত্রুটিতে নিউজ পোর্টালগুলো নিয়মিত নিউজ আপডেটে বাধার সম্মুখীন হন।  

ডিজিবাংলা’র পাশাপাশি দৈনিক ইত্তেফাক, মানবজমিন, বিজনেস স্ট্যান্ডার্ড সহ বেশ কিছু পত্রিকা এসময় অনলাইনে দেখতে বিড়ম্বনার শিকার হতে হয় পাঠকদের। সোয়া ৬টার দিকে সাইট দেখালেও এডিটর প্যানেলে কাজ করতে বেগ পেতে হয়। বিড়ম্বনায় পড়েন সোশ্যাল হ্যান্ডেল এক্স ও এআই সেবা চ্যাটজিপিটি ব্যবহারকারীরাও। বেট৩৬৫, লিগ অফ লিজেন্ডস এবং পেমেন্ট কোম্পানিগুলোর সাইটে সমস্যা দেখা দেয়। 

বিল্টউইথ এর মতে, বাংলাদেশে প্রায় ১৫,৬০১টি ওয়েবসাইট ক্লাউড ফেয়ার ব্যবহৃত হয়।  বিশেষ করে  ক্লাউড ফেয়ার এর সিডিএন-এ তালিকাভুক্ত রয়েছে  প্রায় ১৩ হাজার ৮৬৬টি বাংলাদেশী ওয়েবসাইট। বিশ্লেষণে দেখা যায় (ক্লাউড ফেয়ার ইনসাইট), বাংলাদেশের ১ হাজার ৯৮০+ সাইট বিল্টউইথ এর পরিষেবা ব্যবহার করছে। সাইবার আক্রমণ থেকে সাইট সুরক্ষা এবং অতিরিক্ত ট্রাফিকের সময় সাইট সচল রাখার মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তি সেবা পেতে ক্লাউডফ্লেয়ার সেবাটি নিলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিড়ম্বনা পিছু ছাড়েনি।


ক্লাউডফেয়ার ত্রুটির কারণে বিশ্বব্যাপী অনেক জনপ্রিয় ওয়েবসাইট হঠাৎ করে অচল হয়ে যায়। ব্যবহারকারীরা এক্স (সাবেক টুইটার) এবং চলচ্চিত্র পর্যালোচনা সাইট লেটারবক্সডে প্রবেশ করতে গেলে একটি ত্রুটির বার্তা দেখতে পান। বার্তায় বলা হয়, ক্লাউডফ্লেয়ারের সমস্যার কারণে পেজটি দেখানো যাচ্ছে না।

এ বিষয়ে ক্লাউডফ্লেয়ার জানায়, গ্রাহক দুর্ভোগের বিষয়টি আমরা অবগত। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং যতদ্রুত সম্ভব শিগগিরই আপডে জানানো হবে।”

অচলাবস্থার নজরদারি সাইট ডাউন ডিটেক্টরও ক্লাউডফ্লেয়ারের একই সমস্যায় আক্রান্ত হয়। তবে কিছুক্ষণ পর লোড হলে দেখা যায়, বিভিন্ন সাইটে বিপুল পরিমাণ সমস্যার রিপোর্ট দেখা যায়। ব্যবহারকারীরা “ক্লাউডফ্লেয়ার নেটওয়ার্কে অভ্যন্তরীণ সার্ভার ত্রুটি” বার্তা পান। সেখানে আরও লেখা ছিল, “দয়া করে কয়েক মিনিট পরে আবার চেষ্টা করুন।” 

পরে আরেক বার্তায় বলা হয়,  “একাধিক গ্রাহককে বর্তমানে সাইট খুলতে গিয়ে ৫০০ এরর দেখাচ্ছে।  ক্লাউডফ্লেয়ার ড্যাশবোর্ড ও এপিআইও কাজ করছে না। বিষয়টি আমরা অবগত হয়েছি। দ্রুত সমাধানে কাজ চলছে। শিগগিরই আরও আপডেট দেওয়া হবে।”

বিপর্যয় শুরু হয় যুক্তরাজ্যের সময় সকাল ১১টা ৩০ মিনিটের দিকে। তখন কিছু সাইট রিফ্রেশ করলে মাঝে মাঝে লোড হলেও কয়েক মিনিট পর পুরোপুরি অচল হয়ে পড়ে। ঘটনাটি শুরু হওয়ার প্রায় ১৫ মিনিট পর ক্লাউডফ্লেয়ার প্রথম আপডেট দেয়। আরও ১৫ মিনিট পর তারা জানায়, এখনও সমস্যার কারণ বা সমাধান সম্পর্কে নিশ্চিত নয়, তবে তদন্ত চলছে।

এক মাস আগে এমন অ্যামাজন ওয়েব সাইটে বিপর্যয়ের মতো ঘটনা ঘটেছিলো। তখন বিশ্বজুড়ে অনে সাইট অকেজো হয়ে পড়েছিলো। 
প্রথমে কোম্পানি শুধু সমস্যার কথা উল্লেখ করেছিল।
ডিবিটেক/আইএইচ