‘জিপি শিল্ড’ চালু করলো গ্রামীণফোন

‘জিপি শিল্ড’ চালু করলো গ্রামীণফোন
১২ নভেম্বর, ২০২৫ ১৫:৫০  

গ্রাহকদের ম্যালওয়্যার, র‍্যানসমওয়্যার এবং ফিশিং আক্রমণসহ ক্রমবর্ধমান অনলাইন হুমকি থেকে সুরক্ষা দিতে ‘জিপি শিল্ড’ চালু করলো গ্রামীণফোন। সিসকো-চালিত পরবর্তী প্রজন্মের ডিএনএস-লেয়ার সিকিউরিটি সল্যুশনটি ব্যবহারে মাই জিপি অ্যাপের মাধ্যমে মাসিক ৫০ টাকা বা বাৎসরিক ৫০০ টাকার বিনিময়ে জিপি শিল্ড সাবস্ক্রাইব করতে হবে গ্রাহককে। 

এজন্য কোনো অ্যাপ ইনস্টল, ডাউনলোড বা ডিভাইস স্টোরেজ ছাড়াই গ্রাহক রিয়েল-টাইম সাইবার সুরক্ষা পাবেন বলে জানিয়েছেন গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান। তিনি বলেন, “ আমরা চাই সিসকোর বৈশ্বিক দক্ষতা এবং গ্রামীণফোনের শক্তিশালী নেটওয়ার্কের সমন্বয়ে প্রতিটি গ্রাহক যেন আত্মবিশ্বাসের সাথে অনলাইনে অনুসন্ধান, শিক্ষা গ্রহণ ও যুক্ত থাকতে পারেন।” 

 অপরদিকে “এই শিল্ডের কারণে ক্ষতিকর লিংকগুলো ব্যবহারকারীর কাছে পৌঁছানোর আগেই বন্ধ হয়ে যায় বলে জানান গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ। 

১২ নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই পণ্য উন্মোচনের কথা জানানো হয়। 

ডিবিটেক/বিসিএস/ইক