বিএমইউ’র রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট চালু
রোগীদের ভোগান্তি দূর করতে ও ভিড় এড়াতে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট সেবা চালু করা হয়েছে। এর ফলে রোগীদেরকে এখন আর সিটি স্ক্যান, এমআরআই, আল্ট্রাসনোগ্রাম, এক্সরে, কনট্রাস্ট এক্সরে করানোর জন্য ভোর থেকে এসে লাইনে দাঁড়াতে হবে না। বিএমইউ আইসিটি সেলের পক্ষ থেকে জানানো হয়, প্রথমে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে অ্যাপয়েন্টমেন্ট মেন্যুতে ক্লিক করে পরবর্তী সময়ে ‘ফর রেডিওলজি অ্যান্ড ইমেজিং’ এ ক্লিক করার পর অ্যাপয়েন্টমেন্ট ফর্ম পূরণ করার পর চিকিৎসকের পরামর্শ মোতাবেক তার প্রয়োজন অনুযায়ী সিটি স্ক্যান, এমআরআই, আল্ট্রাসনোগ্রাম, এক্সরে, কনট্রাস্ট এক্সরে পরীক্ষা-নিরীক্ষা করাতে পারবেন। রোগীরা পরবর্তী তিন কর্ম দিবস পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন।
১৪ আগস্ট, বৃহস্পতিবার হাসপাতালের এফ ব্লকের ৪তলায় অনলাইনে এই অ্যাপয়েন্টমেন্ট সেবা কার্যক্রমের উদ্বোধন করেন বিএমইউ’র ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমইউ’র কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. হাবিবা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান।
অনুষ্ঠানে রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের অধ্যাপক ডা. মো. মঈনুল আহসান, অধ্যাপক ডা. সৈয়দা নাজলী মোস্তফা, সহযোগী অধ্যাপক ডা. মাহমুদ হাসান মোস্তফা কামাল, সহযোগী অধ্যাপক ডা. এএসএম সাহিদুল হোসেন (বাবু), সহযোগী অধ্যাপক ডা. আখম আনোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক ডা. মোর্শেদা বেগম, সহযোগী অধ্যাপক ডা. মো. আলী কবির, সহযোগী অধ্যাপক ডা. জেরীন সুলতানা দীপা, সহযোগী অধ্যাপক ডা. তাহেরা সুলতানা, সহযোগী অধ্যাপক ডা. অনিন্দতা দত্ত, সহযোগী অধ্যাপক ডা. শাহনাজ চৌধুরী, সহকারী অধ্যাপক ডা. মো. মেনহাজুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা. সেলিনা রহমান প্রমুখসহ উক্ত বিভাগের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্টরা উপস্থিত ছিলেন।







