কারিগরির ডিপ্লোমা কোর্সে ভর্তির সময় বৃদ্ধি

কারিগরির ডিপ্লোমা কোর্সে ভর্তির সময় বৃদ্ধি
১৪ আগষ্ট, ২০২৫ ১৯:০৩  
১৪ আগষ্ট, ২০২৫ ২৩:০৮  

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা কোর্সে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম পর্ব শিক্ষার্থীদের আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। বর্ধিত সময় অনুসারে আগামী ১৭ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে।

এছাড়া প্রবেশপত্র ডাউনলোডের করা যাবে ২৩ থেকে ২৮ পর্যন্ত। 

সম্প্রতি কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিনের স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সগুলো হলো—ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন- মেরিন ইঞ্জিনিয়ারিং, টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-এগ্রিকালচার, ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি, ডিপ্লোমা- ইন-ফিশারিজ, ডিপ্লোমা-ইন-লাইভস্টক রয়েছে।

আগামী ২৯ আগস্ট সকাল ১০টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।