যুক্তরাষ্ট্রের কংগ্রেসে হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ
মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ব্যবহার নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভস। সোমবার হাউসের সব কর্মীকে পাঠানো এক মেমোতে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে। খবর রয়টার্স।
মেমোতে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ডেটা সুরক্ষায় স্বচ্ছতা নেই, সংরক্ষিত ডেটা এনক্রিপশন না থাকায় তা সাইবার ঝুঁকির মুখে ফেলছে।
এর বিকল্প হিসেবে মাইক্রোসফট টিমস, অ্যামাজনের উইকার, অ্যাপলের আইমেসেজ ও ফেসটাইম, এবং সিগন্যাল অ্যাপ ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।
মেটা এই সিদ্ধান্তের কঠোর বিরোধিতা করে বলেছে, হোয়াটসঅ্যাপ অন্যান্য অনুমোদিত অ্যাপের তুলনায় বেশি নিরাপত্তা দেয়।
এর আগে ২০২২ সালে নিরাপত্তা উদ্বেগে কংগ্রেস টিকটকও নিষিদ্ধ করেছিল। জানুয়ারিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছিল, ইসরায়েলি স্পাইওয়্যার সংস্থা প্যারাগন সল্যুশনস তাদের ব্যবহারকারীদের নজরদারিতে রেখেছিল।
ডিবিটেক/বিএমটি







