এবার আসছে অ্যাপল পে
দেশে গুগল পে'র উদ্বোধনী অনুষ্ঠানে আ্যাপল পে আনতে যাচ্ছে সিটি ব্যাংক। শিগগিরই এই সেবাটি মোবাইল ফিন্যন্সিয়াল সার্ভিসে চালুর স্বপ্ন দেখছেন ব্যাংকটির প্রধান মাসরুর আরেফিন।
২৩ জুন সকালে রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত গুগল পে উদ্বোধনী অনুষ্ঠানে এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এ সেবার উদ্বোধন করেন। অনুষ্ঠান মার্কিন তিনটি ফিনটেক জায়ান্ট গুগল, ভিসা ও মাস্টারকার্ড প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মার্কিন দূতাবাসের বাণিজ্য বিষয়ক বিভাগের প্রতিনিধি জুন ফে জানান, এই উদ্যোগ আর্থিক দুর্নীতি রোধে সহায়ক ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) ট্র্যাসি এন. জ্যাকবসন এবং সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ। এছাড়া গুগল পেমেন্টসের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার শাম্মী কুদ্দুস, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ কামালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।







