চুয়েটের সাথে বায়েট প্রতিনিধি দলের সভা অনুষ্ঠিত
বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের বিএসসি প্রোগ্রামকে বাংলাদেশে প্রকৌশল শিক্ষার মান নিশ্চিতকারী প্রধান প্রতিষ্ঠান বোর্ড অফ এক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনিক্যাল এডুকেশনের (BAETE/বায়েট) অনুমোদন নিতে সভা করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) কর্তৃপক্ষ।
২৬ এপ্রিল রবিবার সকালে চুয়েটের সিন্ডিকেট কক্ষে এক্সটার্নাল রিভিউ টিমের সাথে এই সভা অনুষ্ঠিত হয়। চুয়েট ভাইস—চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) এবং মেকানিক্যাল এন্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমানের নেতৃত্ব সভায় চুয়েটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. আসিফুল হক, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, পুরকৌশল বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ রিয়াজ আকতার মল্লিক, আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভুঁইয়া ও কম্পট্রোলার জনাব মোঃ শফিকুল ইসলাম।
অপরদিকে বায়েট এর পক্ষে উপস্থিত ছিলেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (IUT) এর সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শাকিল মোহাম্মদ রিফাত, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (BAUST) এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ড. মো. মাহমুদুল হাসান, সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন (পিইঞ্জি)।
ডিবিটেক/এআইএম/এমইউআইএম







