চট্টগ্রাম বিমানবন্দরে তার চুরি, যুবকের ৬ মাসের কারাদণ্ড
চট্টগ্রাম: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের স্পর্শকাতর এলাকা থেকে বৈদ্যুতিক তার চুরির অভিযোগে মো. সোহেল নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে বিমানবন্দরের প্রধান ফটকসংলগ্ন ১৫ নম্বর গেট এলাকায় বিপুল পরিমাণ বৈদ্যুতিক তারসহ সোহেলকে আটক করেন দায়িত্বে থাকা আনসার সদস্যরা। পরে তারা বিষয়টি বিমানবন্দরের পরিচালক গ্রুপ […] The post চট্টগ্রাম বিমানবন্দরে তার চুরি, যুবকের ৬ মাসের কারাদণ্ড first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চট্টগ্রাম: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের স্পর্শকাতর এলাকা থেকে বৈদ্যুতিক তার চুরির অভিযোগে মো. সোহেল নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে বিমানবন্দরের প্রধান ফটকসংলগ্ন ১৫ নম্বর গেট এলাকায় বিপুল পরিমাণ বৈদ্যুতিক তারসহ সোহেলকে আটক করেন দায়িত্বে থাকা আনসার সদস্যরা। পরে তারা বিষয়টি বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. নুর হোসেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানান।
পরবর্তী সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনের উপস্থিতিতে সোহেলকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি বিমানবন্দরের স্পর্শকাতর এলাকায় এর আগে সংঘটিত তার চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। এ ঘটনায় আগেও জেল খেটেছেন বলে জানান তিনি।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আটক মো. সোহেলকে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারা অনুযায়ী ছয় মাসের কারাদণ্ড দেন।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. নুর হোসেন বলেন, ‘অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে এ অঞ্চলে সংঘটিত বিভিন্ন চুরির ঘটনায় জড়িত। এসব ঘটনায় তিনি আগেও একাধিকবার কারাভোগ করেছেন।’
The post চট্টগ্রাম বিমানবন্দরে তার চুরি, যুবকের ৬ মাসের কারাদণ্ড first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





