সমন্বিত উদ্যোগের মাধ্যমে হবে ভবদহের স্থায়ী সমাধান: পানিসম্পদমন্ত্রী
যশোর: সমন্বিত উদ্যোগের মাধ্যমে ভবদহের স্থায়ী সমাধান হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন শীর্ষক প্রকল্পের পর্যালোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের এই কথা জানান। মন্ত্রী বলেন, ‘দেশের নদী, খাল ও জলাশয়ের নাব্যতা ফিরিয়ে আনতে সরকারের প্রকল্প চলমান। সেইসব প্রকল্পের মাধ্যমে যশোরের […] The post সমন্বিত উদ্যোগের মাধ্যমে হবে ভবদহের স্থায়ী সমাধান: পানিসম্পদমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

যশোর: সমন্বিত উদ্যোগের মাধ্যমে ভবদহের স্থায়ী সমাধান হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন শীর্ষক প্রকল্পের পর্যালোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের এই কথা জানান।
মন্ত্রী বলেন, ‘দেশের নদী, খাল ও জলাশয়ের নাব্যতা ফিরিয়ে আনতে সরকারের প্রকল্প চলমান। সেইসব প্রকল্পের মাধ্যমে যশোরের ভবদহ সমস্যার সমাধান হবে।‘
তিনি বলেন, ‘চলমান ৮১ মিটার খাল খনন শেষে নতুন করে আমডাঙ্গা খাল খনন করার উদ্যোগ নিয়েছে সরকার। স্থানীয় খালের গতিপথ রাখা হবে নদীর সঙ্গে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে ভবদহের সব এলাকা চাষাবাদের উপযোগী করতে বিএডিসির মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের মতামত ও স্বচ্ছতার ভিত্তিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হবে।’
যশোর জেলা প্রশাসকের মিলনায়তনে এই সভায় কৃষি ও মৎসসম্পদমন্ত্রী মোহাম্মদ আমীন উর রশিদ, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সংশ্লিষ্ট দফতরগুলোর সচিবেরা উপস্থিত ছিলেন। এ সময় মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ভবদহ এলাকা পরিদর্শন করেন।
The post সমন্বিত উদ্যোগের মাধ্যমে হবে ভবদহের স্থায়ী সমাধান: পানিসম্পদমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





