চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ২০

চট্টগ্রাম: চট্টগ্রামের কোতোয়ালী থানার সিনেমা প্যালেস এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজের পর মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ ও ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, […] The post চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ২০ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ২০
২৮ নভেম্বর, ২০২৬ ০১:০০  

চট্টগ্রাম: চট্টগ্রামের কোতোয়ালী থানার সিনেমা প্যালেস এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।

শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজের পর মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ ও ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জুমার নামাজ শেষে সিনেমা প্যালেস এলাকায় একদল ছাত্রলীগের নেতাকর্মী জড়ো হন। তারা সেখানে মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে তাদের উপস্থিতির খবর পেয়ে আগে থেকেই এলাকায় অবস্থান নেওয়া পুলিশ সদস্যরা তৎপর হয়ে ওঠেন। একই সময় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরাও তাদের ধাওয়া করেন।

পরিস্থিতি বুঝে মিছিল বের করার আগেই জড়ো হওয়া ব্যক্তিরা ছত্রভঙ্গ হয়ে যান। তারা আশপাশের বিভিন্ন অলিগলিতে ছড়িয়ে পড়েন। পরে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ২০ জনকে আটক করে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. হাবিবুর রহমান বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা সিনেমা প্যালেস এলাকায় মিছিল করার চেষ্টা করেছিলেন। পুলিশের আগাম অবস্থানের কারণে তারা মিছিল বের করতে পারেননি।

তিনি আরও বলেন, ঘটনাস্থল এবং আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

The post চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ২০ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.