শহিদ ডা. মিলন দিবস আজ
ঢাকা: স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম শহিদ ডা. শামসুল আলম খান মিলন। গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে রাজপথে জীবন উৎসর্গ করা এই চিকিৎসকের ৩৬তম শাহাদাতবার্ষিকী আজ শুক্রবার (২৭ নভেম্বর)। ১৯৯০ সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসক এরশাদ সরকারের ভাড়াটিয়া সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক যুগ্ম সম্পাদক ডা. মিলন। তাঁর এই আত্মত্যাগ গণতন্ত্র পুনরুদ্ধারের […] The post শহিদ ডা. মিলন দিবস আজ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম শহিদ ডা. শামসুল আলম খান মিলন। গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে রাজপথে জীবন উৎসর্গ করা এই চিকিৎসকের ৩৬তম শাহাদাতবার্ষিকী আজ শুক্রবার (২৭ নভেম্বর)। ১৯৯০ সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসক এরশাদ সরকারের ভাড়াটিয়া সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক যুগ্ম সম্পাদক ডা. মিলন। তাঁর এই আত্মত্যাগ গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে নতুন গতি দেয় এবং চূড়ান্ত গণঅভ্যুত্থানের পথ সুগম করে।
১৯৯০ সালের ২৭ নভেম্বর ছিল স্বৈরাচারবিরোধী আন্দোলনের এক উত্তাল দিন। রাজপথের আন্দোলনে সামনের সারিতে সক্রিয় ভূমিকা পালন করছিলেন ডা. শামসুল আলম খান মিলন। সেদিন বর্তমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিএমএ আয়োজিত একটি সভায় অংশ নিতে রিকশায় করে যাচ্ছিলেন তিনি। পথে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই শহীদ হন এই সাহসী চিকিৎসক নেতা। তার রক্তে রঞ্জিত রাজপথ সেদিন মুহূর্তেই ছড়িয়ে পড়ে সারা দেশে, যা সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের বিক্ষোভে নতুন মাত্রা যোগ করে।
ডা. মিলনের আত্মদানের পর স্বৈরাচারবিরোধী আন্দোলনের তীব্রতা বহুগুণ বেড়ে যায়। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ গণআন্দোলন রূপ নেয় প্রবল গণঅভ্যুত্থানে। তার মৃত্যুর মাত্র ছয় দিনের মাথায় একই বছরের ৬ ডিসেম্বর স্বৈরশাসনের পতন ঘটে। গণতন্ত্রের পথে যাত্রায় ডা. মিলনের এই আত্মত্যাগ আজও বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
শহীদ ডা. মিলনের ৩৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠন এবং তার পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি ঘিরে কালো ব্যাজ ধারণ, শোক র্যালি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার কবরে শ্রদ্ধা নিবেদন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত শহীদ ডা. মিলন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের আয়োজন রাখা হয়েছে। পাশাপাশি কবর জিয়ারত, পবিত্র ফাতেহা পাঠ, দোয়া ও মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত এবং স্মরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
The post শহিদ ডা. মিলন দিবস আজ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





