ঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আইনজীবী আহত

ঢাকা: রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন আইনজীবী আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টা ১৭ মিনিটের দিকে আদালত প্রাঙ্গণে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত আইনজীবীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পর ঢাকা আইনজীবী সমিতির নেতারা […] The post ঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আইনজীবী আহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আইনজীবী আহত
২৬ নভেম্বর, ২০২৬ ১৪:০০  

ঢাকা: রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন আইনজীবী আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টা ১৭ মিনিটের দিকে আদালত প্রাঙ্গণে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত আইনজীবীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার পর ঢাকা আইনজীবী সমিতির নেতারা ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে আটক ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঢাকা আইনজীবী সমিতির অফিস সেক্রেটারি মো. আবজাল হোসাইন মৃধা ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ‘স্বৈরাচারী হাসিনার দোসররা কোর্ট অঙ্গনে নৈরাজ্য সৃষ্টি করতে এ ঘটনা ঘটিয়েছে। আমরা শক্ত হাতে এদের প্রতিহত করতে সদা প্রস্তুত।’

এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, বেলা ১১টা ১৯ মিনিটের দিকে সিএমএম আদালতের ওপর থেকে ককটেল ফেলে বিস্ফোরণ ঘটানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

The post ঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আইনজীবী আহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.