হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল গ্রেফতার: ডিএমপি

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন থানার একটি হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ কর্মকর্তা রাকিবুল হাসানকে গ্রেফতার করেছে ডিবি। […] The post হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল গ্রেফতার: ডিএমপি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল গ্রেফতার: ডিএমপি
২৬ নভেম্বর, ২০২৬ ১৪:০০  

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন থানার একটি হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ কর্মকর্তা রাকিবুল হাসানকে গ্রেফতার করেছে ডিবি। তাকে পল্টন থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। নিয়ম অনুযায়ী আজ তাকে আদালতে পাঠানো হবে।

রাকিবুল হাসান ৩৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০২৪ সালের ৫ আগস্টের আগে তিনি ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হিসেবে কর্মরত ছিলেন।

রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে একটি জেলায় সংযুক্ত করা হয়। সর্বশেষ তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) সংযুক্ত ছিলেন। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়।

The post হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল গ্রেফতার: ডিএমপি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.