‘সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাংবাদিকদের কাছ থেকে স্বাধীন ফিডব্যাক জরুরি’
ঢাকা: সাংবাদিকদের নিরপেক্ষতা, স্বচ্ছতা ও ইন্টিগ্রিটি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সাংবাদিকতাকে আরও বিশ্বাসযোগ্য ও ক্রেডিবল করা এখন সময়ের দাবি। সত্য তুলে ধরে জনগণকে অবগত করা এবং জাতি ও রাষ্ট্রের ভুলত্রুটি ধরিয়ে দিয়ে পথনির্দেশনা দেওয়ার দায়িত্ব সাংবাদিকদের। তিনি বলেন, ওপেন গভর্নেন্স বা খোলামেলা শাসনব্যবস্থার জন্য সকল পক্ষের […] The post ‘সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাংবাদিকদের কাছ থেকে স্বাধীন ফিডব্যাক জরুরি’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: সাংবাদিকদের নিরপেক্ষতা, স্বচ্ছতা ও ইন্টিগ্রিটি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সাংবাদিকতাকে আরও বিশ্বাসযোগ্য ও ক্রেডিবল করা এখন সময়ের দাবি। সত্য তুলে ধরে জনগণকে অবগত করা এবং জাতি ও রাষ্ট্রের ভুলত্রুটি ধরিয়ে দিয়ে পথনির্দেশনা দেওয়ার দায়িত্ব সাংবাদিকদের।
তিনি বলেন, ওপেন গভর্নেন্স বা খোলামেলা শাসনব্যবস্থার জন্য সকল পক্ষের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও আস্থা অপরিহার্য। সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেওয়া সাংবাদিকদের কাজ, আর স্মার্ট রাজনীতি করতে চাইলে সেই সমালোচনাকে কাজে লাগানো সহজ হয়। একজন মন্ত্রী বা সরকার হিসেবে আমার নিজস্ব, দলীয় বা প্রাতিষ্ঠানিক ফিডব্যাক থাকলেও সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সাংবাদিকদের কাছ থেকে স্বাধীন ফিডব্যাক অত্যন্ত জরুরি।
সরকারের দায়বদ্ধতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে রাজনীতিবিদ ও সাংবাদিকদের একসাথে ও বস্তুনিষ্ঠভাবে কাজ করতে হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও নগদ-এর যৌথ উদ্যোগে আয়োজিত বেস্ট রিপোটিং এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের অভিনন্দন জানিয়ে অর্থমন্ত্রী বলেন, বেস্ট রিপোটিং এ্যাওয়ার্ড সাংবাদিকতায় নৈতিকতা ও বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে দেওয়া এ স্বীকৃতি সাংবাদিকতায় গুণগত পরিবর্তন এবং মানোন্নয়নে বিল্ডিং ব্লক হিসেবে কাজ করবে। এ উদ্যোগ সাংবাদিকতায় ইতিবাচক ও গুণগত পরিবর্তন আনবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বর্তমান প্রেক্ষাপটে নীতি-নৈতিকতার অধঃপতন ও প্রশ্নবিদ্ধ হওয়া প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এ সংকট শুধু সাংবাদিকদের নয়, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের ক্ষেত্রেও কমবেশি বিদ্যমান। তবে অনেক সাংবাদিক আছেন, যারা সমাজে অনেস্ট ব্রোকার বা সৎ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন। একটি নিরপেক্ষ ও স্বচ্ছ প্যানেলের মাধ্যমে আজকের এ পুরস্কার প্রদান সাংবাদিকতার প্রশ্নবিদ্ধ জায়গাগুলো থেকে বেরিয়ে আসার একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গক্রমে অর্থমন্ত্রী বলেন, অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি সিটিজেন জার্নালিজমের উত্থানে গণমাধ্যমের বর্তমান বিস্তৃতি বেড়েছে। যে কারণে সাংবাদিকতার ক্ষেত্র অত্যন্ত জটিল হয়ে উঠেছে এবং এর সঙ্গে যুক্ত হয়েছে সোশ্যাল মিডিয়ার প্রভাব। এ জটিল বাস্তবতায় মানুষের কাছে সঠিক তথ্য ও সংবাদ গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতার সাথে পৌঁছে দেওয়া আগের চেয়ে অনেক বেশি কঠিন।
সাংবাদিকদের সঙ্গে নিজের দীর্ঘদিনের ব্যক্তিগত স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, বহুবছর ধরে সরকারি-বেসরকারি অনুষ্ঠানে এবং আন্দোলনের সময়েও ডিআরইউ-এর বিভিন্ন অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেছেন এবং সাংবাদিকদের সাথে তার এক নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে।
দীর্ঘদিনের স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, বহুবছর ধরে সরকারি-বেসরকারি অনুষ্ঠানে, আন্দোলনের সময়েও ডিআরইউ-এর বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং সাংবাদিকদের সাথে তাঁর এক নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে।
The post ‘সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাংবাদিকদের কাছ থেকে স্বাধীন ফিডব্যাক জরুরি’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





