‘বায়োগ্যাস প্লান্ট স্থাপনে ১০ লাখ টাকার বেশি ঋণ দেবে সরকার’
রাজশাহী: সরকার বায়োগ্যাস প্লান্ট স্থাপনে ঋণের পরিমাণ বাড়িয়ে ১০ লাখ টাকা দেওয়ার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, ‘দেশে জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে। পাশাপাশি প্রতিটি গ্রাম ও এলাকায় বায়োগ্যাসের ব্যবহার বাড়িয়ে উদ্যোক্তা তৈরি করতে চায় সরকার।’ মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে […] The post ‘বায়োগ্যাস প্লান্ট স্থাপনে ১০ লাখ টাকার বেশি ঋণ দেবে সরকার’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রাজশাহী: সরকার বায়োগ্যাস প্লান্ট স্থাপনে ঋণের পরিমাণ বাড়িয়ে ১০ লাখ টাকা দেওয়ার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, ‘দেশে জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে। পাশাপাশি প্রতিটি গ্রাম ও এলাকায় বায়োগ্যাসের ব্যবহার বাড়িয়ে উদ্যোক্তা তৈরি করতে চায় সরকার।’
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজশাহীর পবা উপজেলার বিরস্তইল গ্রামে যুব উন্নয়ন অধিদফতরের আয়োজনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় সুবিধাভোগীদের হাতে ঋণের চেক তুলে দেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন।
আমিনুল হক বলেন, ‘যুব উন্নয়ন অধিদফতরের মাধ্যমে এরইমধ্যে প্রায় ১৫ হাজার বায়োগ্যাস প্লান্ট স্থাপনের কার্যক্রম নেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ১৩ হাজার বাস্তবায়িত হয়েছে। আরও ২৫ হাজার সংযোগ বাড়ানোর জন্য নতুন প্রকল্প নেওয়া হয়েছে। আগে বায়োগ্যাস প্লান্ট স্থাপনে এক থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হতো। এখন ১০ লাখ টাকার বেশি ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘মাত্র তিনটি গরু থাকলেই একটি বায়োগ্যাস প্লান্ট স্থাপন করা সম্ভব। গরু ও হাঁস-মুরগির খামারের বর্জ্য ব্যবহার করে গ্যাস উৎপাদন করা যায়। এতে একদিকে জ্বালানি পাওয়া যাবে, অন্যদিকে উৎপাদিত জৈব সার কৃষিজমির উর্বরতা বাড়াবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘রাজশাহীর নয়টি উপজেলা ও একটি মেট্রোপলিটন এলাকায় এরইমধ্যে ২৬৯টি বায়োগ্যাস প্লান্ট স্থাপন করা হয়েছে। তবে অধিকাংশই পারিবারিক ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ। বাণিজ্যিকভাবে বায়োগ্যাস উৎপাদন ও সরবরাহের মাধ্যমে আয়ের সুযোগ রয়েছে। ৩০টি সংযোগ স্থাপন করা হলেই একটি এলাকাকে ‘বায়োগ্যাস পল্লি’ হিসেবে ঘোষণা করা হবে।
অনুষ্ঠানে খেলাধুলা নিয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা হবে। তাদের রাষ্ট্রীয়ভাবে প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘২০২৭ শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণিতে খেলাধুলাবিষয়ক নতুন পাঠ্যবই বাধ্যতামূলক করা হবে। পর্যায়ক্রমে পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত এ বিষয়টি পাঠ্যক্রমে যুক্ত করা হবে। খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোরদের মাদক ও ডিজিটাল আসক্তি থেকে দূরে রেখে সুস্থ জাতি গড়ে তুলতে চায় সরকার।’
The post ‘বায়োগ্যাস প্লান্ট স্থাপনে ১০ লাখ টাকার বেশি ঋণ দেবে সরকার’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





