৫ শতাংশের কম লভ্যাংশ ঘোষণায় ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম নয়: বিএসইসি

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত যেসব কোম্পানি ৫ শতাংশের কম নগদ লভ্যাংশ ঘোষণা করবে, সেসব কোম্পানি ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের সুযোগ পাবে না। তবে ‘এ’ ক্যাটাগরির সব তালিকাভুক্ত কোম্পানি এবং যেসব কোম্পানি ন্যূনতম ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করবে, তারা ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম আয়োজন করতে পারবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ […] The post ৫ শতাংশের কম লভ্যাংশ ঘোষণায় ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম নয়: বিএসইসি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

৫ শতাংশের কম লভ্যাংশ ঘোষণায় ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম নয়: বিএসইসি
২৪ নভেম্বর, ২০২৬ ১৮:০০  

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত যেসব কোম্পানি ৫ শতাংশের কম নগদ লভ্যাংশ ঘোষণা করবে, সেসব কোম্পানি ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের সুযোগ পাবে না। তবে ‘এ’ ক্যাটাগরির সব তালিকাভুক্ত কোম্পানি এবং যেসব কোম্পানি ন্যূনতম ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করবে, তারা ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম আয়োজন করতে পারবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসি’র চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে কমিশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিএসইসি’র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, কোনো কোম্পানি সংশ্লিষ্ট বছরে ‘এ’ ক্যাটাগরিতে থাকলেই ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম আয়োজনের সুযোগ পাবে। একইভাবে, ‘এ’ ক্যাটাগরিতে না থাকলেও কোনো কোম্পানি যদি সংশ্লিষ্ট বছরের জন্য ন্যূনতম ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে, তাহলে সেই কোম্পানিও এ সুযোগ পাবে।

অর্থাৎ, ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম আয়োজনের ক্ষেত্রে দুটি শর্তের যেকোনো একটি পূরণ করলেই চলবে। শর্ত দুটি হলো—সংশ্লিষ্ট বছরে ‘এ’ ক্যাটাগরিতে থাকা অথবা ন্যূনতম ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা।

The post ৫ শতাংশের কম লভ্যাংশ ঘোষণায় ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম নয়: বিএসইসি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.