হিউমিডিফায়ার না এয়ার পিউরিফায়ার?
শীত এলেই ঘরের ভেতরের চেনা পরিবেশটা বদলে যেতে শুরু করে। ঠান্ডা ঠেকাতে দরজা-জানালা বন্ধ রাখা, হিটার চালানো কিংবা বাইরের ধুলাবালির চাপ, সব মিলিয়ে ঘরের বাতাসে নানা ধরনের পরিবর্তন আসে। কখনো বাতাস মাত্রাতিরিক্ত শুষ্ক হয়ে ওঠে, আবার কখনো জমে ধোঁয়া আর দূষণের স্তর। এমন অবস্থায় ঘরের বাতাসকে স্বস্তিদায়ক ও নিরাপদ রাখতে হিউমিডিফায়ার নাকি এয়ার পিউরিফায়ার, কোন […] The post হিউমিডিফায়ার না এয়ার পিউরিফায়ার? first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

শীত এলেই ঘরের ভেতরের চেনা পরিবেশটা বদলে যেতে শুরু করে। ঠান্ডা ঠেকাতে দরজা-জানালা বন্ধ রাখা, হিটার চালানো কিংবা বাইরের ধুলাবালির চাপ, সব মিলিয়ে ঘরের বাতাসে নানা ধরনের পরিবর্তন আসে। কখনো বাতাস মাত্রাতিরিক্ত শুষ্ক হয়ে ওঠে, আবার কখনো জমে ধোঁয়া আর দূষণের স্তর। এমন অবস্থায় ঘরের বাতাসকে স্বস্তিদায়ক ও নিরাপদ রাখতে হিউমিডিফায়ার নাকি এয়ার পিউরিফায়ার, কোন যন্ত্রটি আপনার ঘরের জন্য বেশি দরকার, তা ঠিক করা জরুরি।
যন্ত্র দুটির কাজ সম্পূর্ণ আলাদা। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে এদের মূল পার্থক্য বোঝা দরকার। আসুন জেনে নেই, কোনটা জরুরি হিউমিডিফায়ার না এয়ার পিউরিফায়ার…
হিউমিডিফায়ার কখন কিনবেন?
ঘরের বাতাসে আর্দ্রতা বাড়ানোই হিউমিডিফায়ারের মূল কাজ। শীতের শুষ্ক আবহাওয়ায় বা হিটার চালালে ত্বক রুক্ষ হওয়া, ঠোঁট ফাটা, গলা শুকিয়ে যাওয়া কিংবা নাকে জ্বালাপোড়ার মতো অস্বস্তি দেখা দিতে পারে। এসব সমস্যা কমাতে হিউমিডিফায়ার বেশ কার্যকর।
ঘরের বাতাস খুব শুষ্ক মনে হলে,
ত্বক, ঠোঁট বা গলায় শুষ্কতা ও অস্বস্তি তৈরি হলে,
হিটার ব্যবহারের পর ঘরের আর্দ্রতা কমে গেলে,
ঘরের আর্দ্রতা ৩০ শতাংশের নিচে নেমে গেলে।
সাধারণভাবে ঘরের বাতাসে আর্দ্রতা ৩০ থেকে ৫০ শতাংশের মধ্যে রাখা স্বাস্থ্যসম্মত বলে ধরা হয়।
এয়ার পিউরিফায়ার কখন কিনবেন?
বাতাস থেকে ধুলাবালি, দূষণ এবং ভাসমান সূক্ষ্ম কণা ছেঁকে পরিষ্কার করা এয়ার পিউরিফায়ারের কাজ। এর HEPA (হেপা) ফিল্টার বাতাসের ক্ষুদ্র কণা আটকে রেখে ঘরকে তুলনামূলক পরিচ্ছন্ন রাখে। শীতে বাইরের দূষণ বাড়লে ঘরের ভেতরেও ধুলা ও দূষিত বাতাস জমে, যা পরিষ্কার করতে এটি কার্যকর।
এলাকায় ধুলাবালি ও বায়ুদূষণ বেশি থাকলে,
পরিবারের কারও ধুলা বা পরাগরেণুতে অ্যালার্জি থাকলে,
ঘরে পোষা প্রাণী থাকলে এবং তাদের লোম বাতাসে ছড়ালে,
রান্নার ধোঁয়া বা বাইরের দূষণে শ্বাসকষ্ট বা অস্বস্তি হলে।
দুটি যন্ত্রই কি একসঙ্গে ব্যবহার করা যায়?
সবচেয়ে ভালো হয় যদি আপনি নিজের ঘরের সমস্যা আগে চিহ্নিত করেন। শুষ্কতার চাপ বেশি হলে হিউমিডিফায়ার, আর ধুলা-দূষণ প্রধান সমস্যা হলে এয়ার পিউরিফায়ার বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ। তবে দুটি সমস্যাই একসঙ্গে থাকলে দুটি যন্ত্রই ব্যবহার করা যায়, শুধু খেয়াল রাখবেন, এগুলো যেন খুব কাছাকাছি না থাকে। হিউমিডিফায়ারের জলীয় বাষ্প সরাসরি এয়ার পিউরিফায়ারের ফিল্টারে পড়লে এর কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সঠিক প্রয়োজন বুঝে সিদ্ধান্ত নিলে শীতের দিনগুলোতে ঘরের পরিবেশ অনেক বেশি আরামদায়ক থাকবে।
The post হিউমিডিফায়ার না এয়ার পিউরিফায়ার? first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





