ব্যাংকের মাধ্যমে বিমা ব্যবসা বন্ধের নির্দেশ

ঢাকা: বিদেশি মুদ্রায় লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংককে একটি বিমা কোম্পানির সঙ্গে বিমাসংক্রান্ত কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশ দিয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ থেকে এ–সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। এতে সংশ্লিষ্ট সব ব্যাংকের প্রধান […] The post ব্যাংকের মাধ্যমে বিমা ব্যবসা বন্ধের নির্দেশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ব্যাংকের মাধ্যমে বিমা ব্যবসা বন্ধের নির্দেশ
২৪ নভেম্বর, ২০২৬ ১৮:০০  

ঢাকা: বিদেশি মুদ্রায় লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংককে একটি বিমা কোম্পানির সঙ্গে বিমাসংক্রান্ত কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ থেকে এ–সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। এতে সংশ্লিষ্ট সব ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসকে বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, আইডিআরএর ৯ নভেম্বরের চিঠির সঙ্গে সংযুক্ত নির্দেশনায় গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি ও বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির মেরিন (কার্গো) বিমা ব্যবসার কার্যক্রম স্থগিতের বিষয়টি জানানো হয়েছে।

আইডিআরএ’র সিদ্ধান্ত অনুযায়ী, গত ৫ নভেম্বর থেকে তিন মাসের জন্য কোম্পানি দুটির মেরিন (কার্গো) বিমা ব্যবসার কার্যক্রম স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্তের বিষয়ে দেশের সব ব্যাংককে অবহিত করতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানিয়েছিল আইডিআরএ।

 

The post ব্যাংকের মাধ্যমে বিমা ব্যবসা বন্ধের নির্দেশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.