হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন

হরমুজ প্রণালিতে পাতা মাইনের আঘাতে তিনটি তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে তিনটি জাহাজেই আগুন লেগে যায়। মঙ্গলবার (২৪ নভেম্বর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এ তথ্য জানিয়েছে। আইআরজিসি বলেছে, হরমুজ প্রণালিতে নৌ-মাইন বা সমুদ্রের তলদেশে পেতে রাখা মাইনের আঘাতে তিনটি ‘নিয়ম লঙ্ঘনকারী’ তেলবাহী ট্যাঙ্কারে আগুন ধরে গেছে। সংস্থাটির […] The post হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন
২৪ নভেম্বর, ২০২৬ ১২:০০  

হরমুজ প্রণালিতে পাতা মাইনের আঘাতে তিনটি তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে তিনটি জাহাজেই আগুন লেগে যায়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এ তথ্য জানিয়েছে।

আইআরজিসি বলেছে, হরমুজ প্রণালিতে নৌ-মাইন বা সমুদ্রের তলদেশে পেতে রাখা মাইনের আঘাতে তিনটি ‘নিয়ম লঙ্ঘনকারী’ তেলবাহী ট্যাঙ্কারে আগুন ধরে গেছে।

সংস্থাটির ভাষ্যমতে, জাহাজগুলোর মধ্যে দুটি প্রণালির পূর্বাঞ্চলে মাইনের কবলে পড়ে এবং শক্তিশালী বিস্ফোরণের ফলে তিনটি জাহাজেই আগুন লেগে যায়।

আইআরজিসি আরও জানিয়েছে, ট্যাঙ্কারগুলো মার্কিন সামরিক বাহিনীর সুরক্ষা ও আকাশপথে পাহারার (এয়ারিয়াল এসকর্ট) অধীনে ছিল।

গত ১২ জুলাই ইরান ঘোষণা করেছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেশটির ওপর পুনরায় সামরিক হামলা শুরুর পর তারা হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে।

তেহরান সতর্ক করে দিয়েছে, ইরানি কর্তৃপক্ষের নির্ধারিত পথ ছাড়া অন্য কোনো পথ ব্যবহারকারী জাহাজ, অথবা অনুমতি ছাড়া এই জলপথ অতিক্রম করার চেষ্টাকারী যেকোনো জলযানকে তারা লক্ষ্যবস্তু বানাবে।

হরমুজ প্রণালি হলো বিশ্বজুড়ে তেল ও তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের একটি প্রধান নৌপথ।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, যার প্রতিক্রিয়ায় তেহরান ইসরায়েল এবং আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে পালটা হামলা চালায়।

১৮ জুন যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছিল, কিন্তু হরমুজ প্রণালি দিয়ে অবাধ চলাচলের অধিকার নিয়ে মতপার্থক্যের কারণে এর বাস্তবায়ন থমকে যায়।

The post হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.