কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ: দগ্ধ ৫ জনের মধ্যে তিনজনের মৃত্যু
ঢাকা: রাজধানীর কাঁঠালবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের মধ্যে সানজিদা ইসলাম (২০) নামে আরও একজন মারা গেছেন। এই নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু হলো। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. […] The post কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ: দগ্ধ ৫ জনের মধ্যে তিনজনের মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: রাজধানীর কাঁঠালবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের মধ্যে সানজিদা ইসলাম (২০) নামে আরও একজন মারা গেছেন। এই নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু হলো।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার। তিনি জানান, সানজিদার শরীরের ৩৭ শতাংশ পুড়ে গিয়েছিল।
তিনি আরও জানান, এর আগে মারা গেছেন দগ্ধ ইফতি সাবা ও তার ছেলে আরিস রহমান মাহাদ (১)। এই ঘটনায় মাহাদের বাবা আব্দুর রহমান মানিক ৬ শতাংশ ও সানজিদার মা সামসুন্নাহার ৪০ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালটিতে ভর্তি আছেন।
এর আগে, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে কাঁঠালবাগানে কাঞ্চন টাওয়ারের ৪র্থ তলায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ হন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কর্মকর্তা আব্দুর রহমান মানিক (৩২), তার স্ত্রী ইফতি সাবা (২৫) ও এক বছর বয়সি ছেলে শিশু আরিস রহমান মাহাদ। বাকি দুজন হলেন, পাশের রুমের ভাড়াটিয়া গ্রিন লাইফ নার্সিং কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী সানজিদা ইসলাম (২০) ও তার মা শামসুন্নাহার বেগম (৫২)।
দগ্ধ মানিক জানান, ৪র্থ তলায় একটি ফ্ল্যাটে তিনি স্ত্রী-সন্তান নিয়ে সাবলেট থাকেন। সকালে তার স্ত্রী ছেলেকে কোলে নিয়ে রান্না করছিলেন। আগুন জ্বালাতেই বিস্ফোরণ ঘটে। তখন একে একে ঝলসানো শরীর নিয়ে বের হন সবাই।
মানিক আরও জানান, বাসাটিতে সিলিন্ডারের গ্যাস ব্যবহার করে রান্না করেন তারা। তবে সিলিন্ডার বাড়িটির নিচে রাখা। তার ধারণা, রাতে কেউ গ্যাসের চুলাটি চালু করে রেখছিল বা লিক ছিল। সেখান থেকেই সারারাত গ্যাস বের হয়েছে। সকালে চুলায় আগুন জ্বালাতে গেলেই সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে।
এদিকে, কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল হক সুমন জানান, ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটনহ ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে তার আগেই আগুন নিভে যায়। আর প্রতিবেশীরাই দগ্ধদেরকে হাসপাতালে নিয়ে যান বিস্ফোরণটি বিকট ছিল। বিস্ফোরণের শব্দে দরজা জানলা ভেঙে গেছে। লিকেজের কারণে জমে থাকা গ্যাস থেকেই এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
The post কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ: দগ্ধ ৫ জনের মধ্যে তিনজনের মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





