অভিনেতা সোহেল খান আর নেই

ঢাকা: নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি সামাজিক মাধ্যমে জানিয়েছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। জানা গেছে, ‘নসিব’ সিনেমার শুটিংয়ের কাজে তারা একসঙ্গে বগুড়ার হোটেল মম ইনে ছিলেন। ঘটনার দিন সোহেল […] The post অভিনেতা সোহেল খান আর নেই first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

অভিনেতা সোহেল খান আর নেই
২৪ নভেম্বর, ২০২৬ ১২:০০  

ঢাকা: নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি সামাজিক মাধ্যমে জানিয়েছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।

জানা গেছে, ‘নসিব’ সিনেমার শুটিংয়ের কাজে তারা একসঙ্গে বগুড়ার হোটেল মম ইনে ছিলেন। ঘটনার দিন সোহেল খান ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন। তার পরনে ছিল সাদা শার্ট ও সাদা প্যান্ট। নিচে গাড়িও প্রস্তুত হয়ে দাঁড়িয়ে ছিল।

জয় লেখেন, ‘ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য রেডি হল। গাড়ি নিচে দাঁড়ানো। প্রোডাকশন বয় উপরে উঠলো। রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান। হ্যাঁ আমাদের অভিনেতা সোহেল খান। তারপর মুখ থেকে রক্ত। সবাই ভাবল কিছুক্ষণ আগে ড্রাগন ফল খেয়েছিল। মনে হয় তার প্রতিক্রিয়া। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করল।’

অভিনেতার প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তিনি লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই।’

The post অভিনেতা সোহেল খান আর নেই first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.