রাজধানীর নতুন বাজারে বাসে আগুন
ঢাকা: রাজধানীর বাড্ডায় নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৫টার দিকে কোকাকোলা গেটের বিপরীত পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে এ ঘটনা ঘটে। জানা যায়, কোকাকোলা গেটের বিপরীত পাশে বাসটি নতুন বাজারে যাত্রী নামানোর কিছু সময় পর হঠাৎ […] The post রাজধানীর নতুন বাজারে বাসে আগুন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: রাজধানীর বাড্ডায় নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৫টার দিকে কোকাকোলা গেটের বিপরীত পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে এ ঘটনা ঘটে।
জানা যায়, কোকাকোলা গেটের বিপরীত পাশে বাসটি নতুন বাজারে যাত্রী নামানোর কিছু সময় পর হঠাৎ এতে আগুন দেয় দুবৃত্তরা। তবে কে বা কারা এই আগুন দিয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
এদিকে, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটি সরিয়ে নেয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসটির চালক ও হেলপারকে থানায় নেওয়া হয়েছে।
The post রাজধানীর নতুন বাজারে বাসে আগুন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





